
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচ নিয়ে আলোচনা কম হচ্ছে না। বল টেম্পারিং কাণ্ডে আলোচিত লাহোর কালান্দার্স শেষ ওভার পর্যন্ত লড়েও ম্যাচটা হেরে গেছে। মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমনদের প্রতিপক্ষ দলের ক্রিকেটারও পেয়েছেন শাস্তি।
আচরণবিধি লঙ্ঘন করে করাচি কিংসের পেসার হাসান আলীকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে হাসানকে কাট করতে যান লাহোরের ব্যাটার হাসিবউল্লাহ খান। হাসিবউল্লাহ বোল্ড হওয়ার পর তাঁকে মাঠের বাইরে যাওয়ার ইঙ্গিত দেন হাসান। তারপর দুই হাত মুঠো করে উদযাপনে মেতে ওঠেন হাসান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে হাসানের বিরুদ্ধে। অনুচ্ছেদ ২.৫ অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে ভাষা, আচরণ বা ইঙ্গিতের মাধ্যমে উত্তেজিত করলে এমন শাস্তির বিধান রয়েছে। পাকিস্তানি তারকা পেসার দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে গতকাল লাহোর কালান্দার্স ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেছেন আবদুল্লাহ শফিক। ২৪ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন হাসিবউল্লাহ। পারভেজ হোসেন ইমন ১২ বলে করেন ১২ রান।
করাচি রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৩ উইকেটে জিতেছে। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়েছেন। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে বল টেম্পারিং কাণ্ডে ৫ রান জরিমানা দিয়ে ম্যাচটা হারতে হয়েছে লাহোরকে। পিসিবির নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে নির্দিষ্ট খেলোয়াড়কে ন্যূনতম এক ম্যাচ থেকে সর্বোচ্চ দুই ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।

খেলার সঙ্গে রাজনীতি মিশে যাওয়ার ঘটনা উপমহাদেশে নতুন কিছু নয়। অনেকে খেলা চলা অবস্থায় রাজনীতিতে জড়ান। কেউবা অবসরের পর রাজনীতিতে অংশগ্রহণ করেন। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, গৌতম গম্ভীর, সনাথ জয়াসুরিয়ার মতো তারকারা এর উৎকৃষ্ট উদাহরণ। তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা মোটেই পছন্দ না বিসিবি সহস
৪৩ মিনিট আগে
ক্যামেরুন গ্রিনকে নিয়ে করা আজিঙ্কা রাহানের মন্তব্য ঘিরে বিতর্ক চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তারকা অলরাউন্ডারকে বোলিং করাতে না পারায় ক্রিকেট অস্ট্রেলিয়ার এপর দায় চাপিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। তাঁর অভিযোগের জবাব দিতেও বেশি সময় নিল না সিএ।
৩ ঘণ্টা আগে
সময়টা ভালো যাচ্ছে না টাইগার উডসের। সড়ক দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচলেও জেলে থাকতে হয়েছিল। এবার তাঁর সংসার ভাঙার আশঙ্কার কথা শোনা যাচ্ছে।
৩ ঘণ্টা আগে
চপ্পল পরে প্রায় ছয় কোটি টাকার ল্যাম্বারগিনি ইউরাস চালিয়ে বেশ বিতর্কের মুখেই পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। কয়েক দিনের মাথায় ফের খবরের শিরোনাম হলেন ভারতের তারকা অলরাউন্ডার। প্রেমিকাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে