
১৯ জুলাই জিম্বাবুয়ে সিরিজ শেষে পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। বর্তমানে তাওহীদ হৃদয়-মেহেদী হাসান মিরাজরা খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। অনেকে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে কেউ সুখবর পেয়েছেন। অনেকের আবার র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।
পাল্লেকেলেতে গত রাতে কলম্বো ক্যাপসের বিপক্ষে ৮ বলে ৩১ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেছেন হৃদয়। জাফনা কিংসের হয়ে খেলা এই বাংলাদেশি ব্যাটার চার ছক্কা ও এক চার মেরেছেন। যার মধ্যে তাঁর এক ছক্কা গ্যালারিতে থাকা দর্শক ধরে এক লাখ টাকার পুরস্কার পেয়েছেন। জাফনাও পেয়েছে ১৯ রানের জয়। তাঁকে নিয়ে গত রাতে পোস্টও দিয়েছেন হৃদয়। আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, এক ধাপ এগিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে এখন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৫৭৭। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছে হৃদয়ের নেতৃত্বেই। এই সিরিজে করেছেন কেবল ৪৪ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে তানজিদ হাসান তামিমের অবদান অনেক বেশি। সিরিজে ২ ফিফটিতে সর্বোচ্চ ১৪০ রান করেছেন। গড় ও স্ট্রাইকরেট ৭০ ও ১২৭.২৭। ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আগের মতোই ২০ নম্বরে অবস্থান করছেন। উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদেরও। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন নাসুম আহমেদ। শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমানও এক ধাপ এগিয়েছেন। মেহেদী ও মোস্তাফিজের অবস্থান এখন ১৮ ও ২১। নাসুম, মেহেদী ও মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৪৬, ৬৩২ ও ৬৩০।
হৃদয়-মোস্তাফিজদের সুখবরের ভিড়ে দুঃসংবাদও পেয়েছেন তাঁদের সতীর্থরা। পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানদের এক ধাপ করে অবনতি হয়েছে আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে ২৮ ও ৫৫ নম্বরে আছেন সাইফ ও ইমন।
৯১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইশান কিশান। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে তিন ম্যাচে ৪৮.৩৩ গড় ও ১৫৪.২৫ স্ট্রাইকরেটে করেন ১৪৫ রান। শীর্ষ তিনে সাহিবজাদা ফারহান ও অভিষেক শর্মার জায়গা অদলবদল হয়েছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে যাওয়া অভিষেকের রেটিং পয়েন্ট ৮১৯। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১১ রান করেছেন তিনি। এই সুযোগে এক ধাপ এগিয়ে দুই নম্বরে ওঠা ফারহানের রেটিং পয়েন্ট ৮৪৮।
৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুই ও তিনে থাকা আবরার আহমেদ ও আদিল রশিদের রেটিং পয়েন্ট ৭৩৬ ও ৭১০। আবরার ও আদিল রশিদেরও অবস্থান অপরিবর্তিত।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচটি ঘিরে যে রাজনৈতিক উত্তাপ থাকবে, সেটা আগে থেকেই অনুমিত ছিল। গত ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে দেখা গিয়েছিল তেমন কিছুই। এবার আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়েও তদন্ত শুরু করেছে ফিফা।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঝপথেই ২০৩৮ বিশ্বকাপ নিয়ে আলোচনা জোরালো হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ২০৩৮ বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিল। এবার সেই পথে বাধা হয়ে উঠতে পারে জার্মানি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের শুধু ১-০ গোলের ফলই তো সবকিছু নয়। ১৯ জুলাই ফাইনাল শেষে নিউজার্সির পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। খেলোয়াড়দের মধ্যে হয়েছে হাতাহাতি। তাতে জড়িয়ে গেছেন কোচও। এমন ঘটনায় আর্জেন্টিনার কোচ-ফুটবলারদের কপালে জুটতে যাচ্ছে বড় শাস্তি।
২ ঘণ্টা আগে
জিতলে বয়ে যায় প্রশংসার বন্যা। হারলে চলে তুমুল সমালোচনা। ক্রীড়াঙ্গনে এগুলো খুবই সাধারণ ঘটনা। বাংলাদেশ ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মনে করেন, দেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনায় একটু পরিবর্তন আনা উচিত।
১৪ ঘণ্টা আগে