
এশিয়া কাপের ট্রফি বিতর্ক যেন থামছেই না। পুরুষদের পর এবার নারী এশিয়া কাপেও মহসিন নকভিকে ঘিরে তৈরি হলো একই ধরনের পরিস্থিতি। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা জয়ের পর তাঁর কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় নারী দল। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে ‘ট্রফি চোর’ স্লোগান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলঙ্কার অধিনায়ককে দেখা গেলেন উপস্থিত হননি ভারতের দলপতি হারমানপ্রীত কৌর। পরে বিষয়টি পরিষ্কার করেন ভারতের কোচ আমোল মুজুমদার। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি বিসিসিআই নিয়েছে। আমরা এর পাশে আছি। আমাদের জন্য এই টুর্নামেন্ট শেষ। আমরা চ্যাম্পিয়ন। সেটিই যথেষ্ট।’
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও জানান, নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার সিদ্ধান্তটি আগেই নেওয়া হয়েছিল। বিকল্প হিসেবে এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির মাধ্যমে ট্রফি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই এশিয়া কাপের শিরোপা উদ্যাপন করে ভারত।
নকভিকে ঘিরে বিতর্ক অবশ্য এখানেই শেষ হয়নি। পুরস্কার বিতরণ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় দর্শকদের একটি অংশ তাঁকে লক্ষ্য করে ‘ট্রফি চোর, ট্রফি চোর’ স্লোগান দিতে থাকে। এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে এশিয়া কাপের ট্রফি বিতর্ক।
গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের পুরুষ এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। সেই ট্রফি এখনো এসিসির কার্যালয়ে রাখা আছে। এবার নারী দলও একই অবস্থান নেওয়ায় টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিতর্কে জড়াল।
নকভি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ২০২৫ সালের পাহাড়গাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি এবং পরবর্তী সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কও নানা বিতর্কে জড়িয়েছে। এবারের এশিয়া কাপের ফাইনালেও সেই উত্তেজনার ছাপ পড়ল ট্রফি বিতরণী অনুষ্ঠানে।

মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
২২ মিনিট আগে
গোলের পর গোল। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে সামলাতে একসময় বাংলাদেশের রক্ষণভাগ যেন দিশেহারা। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মিলি আক্তারের জন্যও সময়টা হয়ে উঠেছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন। একের পর এক শট এসেছে তাঁর দিকে, কিন্তু সতীর্থদের কাছ থেকে পাননি তেমন কোনো সহায়তা। শেষ পর্যন্ত ১০ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংল
৩৪ মিনিট আগে
ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা রয়েছে, এমন মন্তব্যের জন্য লামিনে ইয়ামালের তীব্র সমালোচনা করেছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক তারকা আবেলর্দো ফের্নান্দেস। নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা স্বাভাবিক হলেও তা প্রকাশ্যে এভাবে বলা উচিত নয় বলে মনে করেন তিনি।
৪০ মিনিট আগে
জাতীয় দলের জার্সিতে ফেরার পর আবারও চোটের ধাক্কা খেলেন বিশ্বনাথ ঘোষ। পেশির চোটে ফিফা আসিয়ান কাপের দল থেকে ছিটকে গেছেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। আজ জাতীয় দলের টিম হোটেলও ছেড়েছেন তিনি।
১ ঘণ্টা আগে