
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন ভোরে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে দুঃসংবাদ পেয়েছে লা আলবিসেলেস্তেরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারবেন না রাইট ব্যাক গনসালো মন্তিয়েল। তাঁর অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে নাউয়েল মোলিনাকে—প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের একাদেশ ছিলেন মন্তিয়েল। চোটের কারণে বৃহস্পতিবার দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করতে পারেননি তিনি। পরীক্ষায় তাঁর ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে। স্বস্তির কথা হলো, মন্তিয়েলের চোট খুব বেশি গুরুতর নয়। এরপরও ঝুঁকি এড়াতেই অস্ট্রিয়ার বিপক্ষে তাঁকে মাঠে নামাতে চান না লিওনেল স্কালোনি।
দলের সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আজ এবং আগামীকাল অনুশীলন করার কথা রয়েছে মন্তিয়েলের। তবে ম্যাচের জন্য তাঁকে বিবেচনা করছেন না স্কালোনি। এই ডিফেন্ডারের অনুপস্থিতিতে আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলা মলিনাই অস্ট্রিয়া ম্যাচে খেলার দৌঁড়ে এগিয়ে আছেন।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেওয়ার আগেও চোট ছিল মন্তিয়েলের। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান চোটের সঙ্গে সেটার কোনো সম্পর্ক নেই। এর আগে রিভার প্লেটের হয়ে অ্যাপার্তুরা টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার সময় অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মন্তিয়েল। সেই চোটের কারণে বেলগ্রানোর বিপক্ষে ফাইনাল খেলতে পারেনি তিনি।
বিশ্বকাপ প্রস্তুতি পর্বেও পুরোপুরি ছন্দে ছিলেন না মন্তিয়েল। প্রায় এক সপ্তাহ আলাদা অনুশীলন করার পাশাপাশি হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচেও খেলতে পারেননি তিনি। পরে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফেরার ইঙ্গিত দেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
মন্তিয়েলের এই নতুন চোট আর্জেন্টিনার জন্য বড় কোনো উদ্বেগের কারণ নয়। অস্ট্রিয়া ম্যাচের পর জর্ডানের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে সুস্থ হওয়ার জন্য প্রায় এক সপ্তাহ সময় পাবেন তিনি। সে সময়ের মধ্যেই তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আশা করছে কোচিং স্টাফ।

প্রথমার্ধের শেষদিকে হঠাৎ আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি ও প্রবল বজ্রপাত শুরু হলে রেফারি বিরতির বাঁশি বাজান। ফিফার কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট সীমানার মধ্যে শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট খেলা শুরু করা যায় না। ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়
৩ ঘণ্টা আগে
চলতি বিশ্বকাপে নিজের এই রেকর্ড ভেঙে যাবে—এমনটা টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই সংবাদমাধ্যমটিকে জানিয়েছিলেন ক্লোসা। তিনি বলেছিলেন, ‘এটা খুবই স্বাভাবিক বিষয়। রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই, আর মেসি যদি সেটা ভাঙে তবে তাকে স্বাগত। আমি সবসময়ই মেসির একজন বড় ভক্ত। মেসি এক কথায় একজন জিনিয়াস।’
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের মঞ্চ মানেই রোমাঞ্চ, কৌশল আর নতুন কোনো রূপকথার জন্ম। হিউস্টনে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল-উজবেকিস্তান। তবে দুই দলের লড়াইটি কেবল মাঠের ৯০ মিনিটের ফুটবলীয় মারপ্যাঁচের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে জড়িয়ে আছে আবেগঘন মনস্তাত্ত্বিক। আর এই গল্পের মূল কেন্দ্রে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
৪ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের বুকে ১০টি দ্বীপ নিয়ে গড়ে ওঠা ছোট্ট এক দেশ কেপ ভার্দে। বিশ্বব্যাংকের হিসাবে জনসংখ্যা মাত্র সোয়া পাঁচ লাখ। ফুটবল মানচিত্রে যাদের নাম খুঁজে পেতে খোদ ফুটবলবোদ্ধাদেরও বেগ পেতে হতো, সেই ‘নীল হাঙররাই’ এখন ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন। অভিষেক বিশ্বকাপেই দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও
৪ ঘণ্টা আগে