
সবশেষ ২০১৮ সালে বাংলাদেশে হয়েছিল সাফ। অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়েছে। এ বছরের ৪ থেকে ১৭ নভেম্বর হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।
চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি পর্বের অংশ হিসেবে ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে। ১ আগস্ট ভুটানের থিম্পুতে আনুষ্ঠানিক ড্র হওয়ার কথা। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাতেল বলেন, ‘২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। যা বছরের পর বছর ধরে এই অঞ্চলের ফুটবল ভক্তদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে।’
ফিফা বিশ্বকাপ ২০২৬ সবেমাত্র শেষ হওয়ায় ঘোষণাটি দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর সময়ে এসেছে। আশা করি বাংলাদেশ একটি জমকালো ও সফল আয়োজন উপহার দেবে যা খেলোয়াড় এবং ভক্ত উভয়ের মনেই একটি স্থায়ী ছাপ রেখে যাবে। পুরুষোত্তম বলেন,
‘আগামী সপ্তাহ ও মাসে আমরা চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম, আপডেট এবং ইভেন্ট উন্মোচন করব।কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-সমর্থকেরাও এই রোমাঞ্চে শামিল হবেন।’
এই নিয়ে ১৫ বার হতে যাচ্ছে সাফ। সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সবশেষ দুইবারও তারা সাফে চ্যাম্পিয়ন। যার মধ্যে সবশেষ ২০২৩ সাফ ভারত জিতেছে ঘরের মাঠে। ২০২১ সাফ ভারত জেতে মালদ্বীপে। বাংলাদেশে এই নিয়ে চতুর্থবার হতে যাচ্ছে সাফ। ২০০১ সালে স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত সাফে তাদের প্রথম শিরোপা।
২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৯ বছর পর মালদ্বীপ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মাঠে। ২০১৮ সাফে ভারতকে হারিয়ে সাফ জেতে মালদ্বীপ।

২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-এ বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘমেয়াদে পুরো ফুটবল শিল্প এবং ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়
৫ মিনিট আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
৩২ মিনিট আগে
অন্য সতীর্থদের মতো এমিলিয়ানো মার্তিনেসও বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট এখনো কাটিয়ে উঠতে পারেননি। আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশ এই গোলরক্ষক এবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ মিশন শেষে সোমবার দিবাগত রাতে দেশে ফেরেন আর্জেন্টিনার বেশিরভাগ ফুটবলার। যে কয়েকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, লিওনেল মেসি তাঁদের মধ্যে অন্যতম। এবার এই তারকা ফরোয়ার্ডও দেশে ফিরলেন।
৪ ঘণ্টা আগে