
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সে সময় নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করবেন স্কালোনি। সে বৈঠকের পর সিদ্ধান্ত হবে, বিশ্বকাপজয়ী কোচ আর্জেন্টিনার ডাগআউটে থেকে যাবেন নাকি বিদায় বলবেন।
স্কালোনির সঙ্গে আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে এএফএ’র। বিশ্বকাপ ফাইনালের পর ৪৮ বছর বয়সী কোচ জানান, এই চুক্তি পূরণ করতে চান তিনি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। একপর্যায়ে কথা শেষ করতে না পেরে চোখের জল নিয়ে সংবাদ সম্মেলন ছাড়েন। তবে এর মধ্যেই তাপিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল এই কোচ।
স্কালোনি বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলব। আমি কী করতে চাই, সে বিষয়ে আমার একটা ধারণা আছে। আমি চুক্তি পূরণ করব এবং এরপর দেখা যাবে। সত্যি বলতে, আমার কিছুটা সময় নিয়ে ভাবা প্রয়োজন। কারণ আমি জানি না, এর মতো বড় কিছু আর করতে পারব কি না। হয়তো আমাদের কথা বলতে হবে। আমাকে এমন একটি সুযোগ দেওয়ার জন্য, এই অবস্থানে নিয়ে আসার জন্য আমি সভাপতির কাছে কৃতজ্ঞ।’
বিশ্বকাপ অভিযান শেষে গতকাল রাতে দলীয় ফ্লাইটে বুয়েনস এইরেসে পৌঁছেছেন স্কালোনি। ফাইনালে হেরে গেলেও সংবর্ধনা পেয়েছে গোটা দল। ছাদখোলা বাসে আর্জেন্টিনা দলের বাস যখন প্রদক্ষিণ করছিল, তখন দুপাশ থেকে অগণিত মানুষ দলকে শুভেচ্ছা জানান।
উৎসবমুখর পরিবেশ দেখে একবারও মনে হয়নি, এই দলটা বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ায় এখন কয়েক দিনের বিশ্রামে যাবেন কোচিং স্টাফ ও দলের খেলোয়াড়রা।

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য
২ মিনিট আগে
আর্জেন্টিনা দলে লিওনেল মেসির অধ্যায় শেষ। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে একের পর এক গোল করে রেকর্ড বই তছনছ করার পাশাপাশি দিয়েছেন নেতৃত্বও। এবার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অবসর নেওয়ায় শূন্য হয়ে পড়েছে অধিনায়কত্বের পদ। কার কাঁধে উঠবে নতুন আর্জেন্টিনার গুরুদায়িত্ব, তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
৩৫ মিনিট আগে
মেয়েদের জুনিয়র হকি এশিয়া কাপ ছেলেদের দুর্দিনে বড় জয় পেল বাংলাদেশের মেয়েরা । চীনের মকিতে চ্যালেঞ্জার পুলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৫–১ গোলে। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে হারিয়েছিল ৭–০ গোলে।
২ ঘণ্টা আগে
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশ্ন কেন এবার হচ্ছে না বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না।
২ ঘণ্টা আগে