
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
কিছু দিন ধরেই টেস্ট নেতৃত্ব থেকে শান মাসুদকে সরানোর দাবি তুলেছেন ভক্তরা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে হারার পর সে দাবি আরও জোরালো হয়েছে। পিসিবি শেষ পর্যন্ত এই পথে হাঁটলে পুনরায় নেতৃত্বে ফিরবেন বাবর—এমনটাই জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ মাসুদ; করেন মাত্র ১১ রান। পাশাপাশি তাঁর নেতৃত্ব নিয়েও সমালোচনা শুরু হয়েছে। দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এনডিভি জানিয়েছে, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি ম্যাচগুলোকে সামনে রেখে বাবরকে আবার টেস্ট অধিনায়ক করার পক্ষে বোর্ডের ভেতরে-বাইরে সমর্থন তৈরি হয়েছে। এ বছর পাকিস্তানের সামনে আরও সাতটি টেস্ট ম্যাচ বাকি আছে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে টেস্ট দলের দায়িত্ব নেওয়া মাসুদের অধীনে ১৫ ম্যাচের ১১ টিতেই হেরে গেছে পাকিস্তান।
হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি বাবর আজম। আগামী ১৬ মে সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার জোর সম্ভাবনা রয়েছে। পিসিবির কয়েকজন প্রভাবশালী কর্মকর্তাও নাকি মনে করছেন, বাবরকে আবার নেতৃত্বে ফেরানোর সঠিক সময় এটাই।
সূত্রটির দাবি, দলের ভেতরেও বাবরকে আবার অধিনায়ক হিসেবে দেখতে চাওয়া ক্রিকেটারের সংখ্যাই বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় টেস্টে বাবর খেললে এবং ব্যাট হাতে ছন্দে ফিরতে পারলে নেতৃত্বে ফেরার সম্ভাবনা আরও বেড়ে যাবে। বোর্ড কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনায় তিনিও নাকি আবার অধিনায়কত্ব নিতে অনাগ্রহ দেখাননি।
সূত্র আরও জানিয়েছে, প্রথমে বাবরকে টেস্ট দলের নেতৃত্বে ফেরাতে চায় পিসিবি। এরপর আগামী বিশ্বকাপের আগে তাঁর কাঁধে ওয়ানডে দলের নেতৃত্বভারও তুলে দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন সংস্করণেরই দলটির অধিনায়ক ছিলেন বাবর। তবে ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তারকা ক্রিকেটারকে নেতৃত্ব ছাড়তে হয়। পরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেলেও বাজে পারফরম্যান্সের পর তিনি সরে দাঁড়ান।

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৮ ঘণ্টা আগে
গুজরাট টাইটানসের কাছে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ৮২ রানে হেরে গেছে প্যাট কামিন্সের দল। লজ্জাজনক হারের পর শাস্তিও পেলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক প্যাট কামিন্স। স্লো ওভার রেটের কারণে তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে