
জয়-পরাজয় নয়, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে একটাই প্রশ্ন সবার মনে—পাঁচ দিন টিকে থাকতে পারবে তো সফরকারীরা? সিরিজ শুরুর আগের দিন স্বাগতিকদের অধিনায়ক প্যাট কামিন্সকেও দিতে হয়েছে এই প্রশ্নের উত্তর।
এই প্রশ্ন উঠার পেছনে মূল কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে ব্যাটিং। ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে শান্তরা; তাও মাত্র আড়াই দিনেই। অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিংয়ে দৈন্যদশা ভোগাচ্ছে বাংলাদেশকে। একমাত্র প্রস্তুতি ম্যাচে পুরো তিন দিন খেলতে পারেনি অতিথিরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস এবং ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ২৬৩ রানে করেছিল দলটি।
ব্যাটারদের এমন ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো পাঁচ দিন টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সে চ্যালেঞ্জে উতরে যাওয়ার দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরকেই। কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ডদের মতো বিশ্বমানের পেসারদের চোখে চোখ রেখে কথা বলতে পারলেই কেবল লড়াই করতে পারবে বাংলাদেশ।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ডারউইনে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজ শুরুর আগে আজ ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কামিন্স। ম্যাচ কয় দিনে শেষ হবে—এমন প্রশ্নের জবাব অস্ট্রেলিয়ার অধিনায়ক দিলেন খুব সংক্ষেপে, ‘কে জানে।’
২০০৩ সালের পর প্রথমবার নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া। লম্বা বিরতি না দিয়ে নিয়মিত দলটির বিপক্ষে ঘরের মাঠে খেলতে চান কামিন্স। তিনি বলেন, ‘আমরা তাদের কয়েকবার খেলেছি, অবশ্যই আইসিসির ইভেন্টে এবং বাংলাদেশেও। কিন্তু এখানে এত বেশি খেলিনি। বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় তাদের খেলতে পারাটা দারুণ। আমি চাই এমনটা আরও বেশি হোক। টেস্ট ক্রিকেটের অন্যতম সৌন্দর্য হলো, আপনি বিভিন্ন দেশের বিপক্ষে খেলেন। প্রতিবারই চ্যালেঞ্জটা আলাদা। প্রত্যেক দল একটু ভিন্ন ধরনের ক্রিকেট খেলে। তাই হ্যাঁ, আমি অবশ্যই আরও বেশি খেলতে চাই।’

শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৩১ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
২ ঘণ্টা আগে