
প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন দিনের প্রথম ম্যাচে ভালো অবস্থানে আছেন আদ্রিতরা। দ্বিতীয় দিনের খেলা শেষে ২৪৮ রান এগিয়ে আছে স্বাগতিক দল। ফিফটি করে সেঞ্চুরির অপেক্ষায় আছেন জুনায়েদ হোসেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন একচেটিয়া দাপট দেখিয়েছেন দুই দলের বোলাররা। আগে ব্যাট করে ১২০ রান তোলে বাংলাদেশ। ৩৬ রান আসে আদ্রিতর ব্যাট থেকে। মো. রাকিবুল হোসেন ২০ এবং লরেন্স রয় ও জুনায়েদ করেন সমান ১৯ রান। ২৯ রানে ৪ উইকেট নেন মানিথা রাজাপাকশে। গিমহান মেন্ডিস ও হিমারু দিশান দুটি করে উইকেট নেন।
জবাবে মাহিনুজ্জামান মাহাবির, শাহিদুল ইসলাম শাহিদদের দুর্দান্ত বোলিংয়ে ১০২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন সানুল ভেরারত্নে। ২৪ রান এনে দেন দিশান। ২২ রানে ৩ ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের সেরা বোলার মাহাবির। আকাশ, নুবায়েত আলম ও শাহিদের শিকার দুটি করে উইকেট।
১৮ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ২৮ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করেন স্বাগতিকেরা। সব মিলিয়ে প্রথম দিন দুই দল মিলিয়ে ২২ উইকেট হারায়। দ্বিতীয় দিনের চিত্র ব্যতিক্রম ছিল। ৭০ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে রাকিবুল, জুনায়েদ ও সৌরভ কর্মকারদের ব্যাটে। ৪১ রান করে ফিরে যান রাকিবুল। সৌরভ আউট হন ২৫ রান করে।
একপ্রান্ত আগলে রেখে দিনের খেলা শেষ করেছেন জুনায়েদ। ৪ চার ও ১ ছক্কায় ৮৭ রানে অপরাজিত আছেন তিনি। জুনায়েদের সঙ্গী নুবায়েত ১ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামবেন। বাংলাদেশের পতন হওয়া ৮ উইকেটের মধ্যে ছয়টাই নেন দিশান। ৮৩ রান খরচ করেন এই স্পিনার।

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।
৪ ঘণ্টা আগে
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে

গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিগ্ভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা।
৭ ঘণ্টা আগে