
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।
অবনমন হয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থানের। দুই দলেরই একধাপ করে অবনমন হয়েছে। দুই থেকে তিনে নেমে গেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। ভিনিসিয়ুস জুনিয়রদের দল ব্রাজিল পাঁচ থেকে নেমে গেছে ছয় নম্বরে। শীর্ষ পাঁচে সেরা চমক দেখিয়েছে ফ্রান্স। দুই ধাপ উত্তরণে শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের ফ্রান্স।
ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে উসমান-দেম্বেলেরা। এই পারফরম্যান্সের ছাপই পড়েছে ফ্রান্সের র্যাঙ্কিংয়ে। স্পেনকে পেছনে ফেলে ফ্রান্স উঠে গেছে এক নম্বরে। দুয়ে নেমে গেছে স্পেন।
শীর্ষ পাঁচের চার নম্বরে আছে ইংল্যান্ড। আগের র্যাঙ্কিংয়েও চার নম্বরে ছিল টমাস টুখেলের দল। আর এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের দল।
ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরের চারটি স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

এ যেন অচেনা বাংলাদেশ! মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত দুই আসরে একরকম বোতলবন্ধী করে রেখেছিল ভারতকে। কিন্তু এবার দেখা গেল উল্টোচিত্র। সেই ভারতের কাছে ৭ বছর পর আজ দেখতে হয়ছে পরাজয়ের মুখ। টানা তৃতীয় শিরোপার মিশনে আসা পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৩-০ গোলের হার নিয়ে।
১ ঘণ্টা আগে
প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর আজ নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ নারী দলের হার ৮ রানে।
১ ঘণ্টা আগে
ভারতের আহমেদাবাদে আজ আইপিএল ফাইনালের দিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক বোর্ড সভায় অনুপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আইনি জটিলতায় কি তবে তামিম অনুপস্থিত আইসিসির বোর্ড সভায়?
১ ঘণ্টা আগে
প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট শেষে রোববার বিকেলের মধ্যেই কানসাস সিটিতে পৌঁছাবে আলবিসেলেস্তেরা। যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার পর পুরো দল প্রথমবারের মতো হোটেল ক্যাম্পে একত্রিত হবে। আর সেখানে আগে থেকেই মায়ামিতে থাকা অধিনায়ক লিওনেল মেসি সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। এরপর সোমবার থেকে যুক্তারাষ্ট্রে শুরু হ
৪ ঘণ্টা আগে