
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
ম্যাচসেরা হয়ে মানিকের মনে পড়েছে তাঁর মাকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ফাইনালে যেতে পেরেছি, এটা অনেকটা খুশির সংবাদ। এই ম্যাচটা ছিল আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ তো, আর তাঁকে আমি এটা উপহার দিচ্ছি। দোয়া করবেন আমরা ফাইনালে যেন আরও ভালো কিছু...যেন ট্রফি নিয়ে দেশে যেতে পারি।’
সেমিফাইনালে আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ভুটান। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ৪ এপ্রিল ফাইনাল খেলবে বাংলাদেশ। শিরোপা জিতে মানিক হাসি ফোটাতে চান তাঁর অসুস্থ মায়ের মুখে।
আজ দ্বিতীয়ার্ধের শুরুতে নেপাল কিছুটা চাপ তৈরির চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটল। এ প্রসঙ্গে সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেন, ‘দ্বিতীয়ার্ধের প্রথম ১০-১৫ মিনিট ওরা আমাদের ওপর চাপ তৈরির চেষ্টা করেছিল। তখন আমাদের ডিফেন্ডার ও মিডফিল্ডাররা নিচে নেমে (লো ব্লক) খেলেছে। ছেলেরা দারুণ মানসিক শক্তি দেখিয়েছে এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে এনেছে।’

পাকিস্তান নাহিদ রানার ‘প্রিয়’ প্রতিপক্ষ বললেও ভুল বলা হবে না। বিদেশের মাঠে হোক কিংবা ঘরে, আগুনে বোলিংয়ে পাকিস্তানকে কাবু করছেন বাংলাদেশের গতিতারকা। এবার তিনি ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড।
১৮ মিনিট আগে
আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার রহমত শাহ মারা গেছেন—হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এমন গুজব। এক্সে ভাইরাল হওয়া কয়েকটি পোস্টে দাবি করা হয়, ৩২ বছর বয়সে মারা গেছেন আফগান এই ব্যাটার। তবে পরে জানা যায়, পুরো ঘটনাটি ছিল ভুল অনুবাদ থেকে তৈরি হওয়া বিভ্রান্তি।
২৬ মিনিট আগে
আবারও বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবটা নিজের করে নিলেন ইমরানুর রহমান। আজ থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন তিনি। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে হারানো মুকুট ফিরে পেলেন অভিজ্ঞ শিরিন আক্তার। গত বছর সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে দ্রুততম মানবীর খেতাব
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত ইরানের প্রাথমিক দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার সর্দার আজমুনের। শনিবার ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইরান ফুটবল ফেডারেশন, যেখান থেকে আগামী ১ জুনের মধ্যে চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্ধারণ করা হবে।
১ ঘণ্টা আগে