
ধারাভাষ্যকার থেকে অবসর নিলেন ১৯৮৫ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শিবরামকৃষ্ণান। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ এক্সে দেওয়া বার্তায় অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
শিবরামকৃষ্ণানের দাবি, দীর্ঘ সময় কাজ করেও তাকে গুরুত্বপূর্ণ অন-এয়ার দায়িত্ব—যেমন টস পরিচালনা ও ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশন—থেকে বঞ্চিত রাখা হয়েছে। তার এই অভিযোগ দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তার এই অভিযোগ বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেলে দায়িত্ব বণ্টন ও স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।
এই পোস্ট শিবরামকৃষ্ণান লিখেছেন, ‘২৩ বছর ধরে আমাকে টস বা প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন, তখনও নতুনরা এসে পিচ রিপোর্ট বা প্রেজেন্টেশন করেছে। এর পেছনের কারণ কী হতে পারে বলে আপনাদের মনে হয়?’
এই পোস্টের কমেন্ট বক্সে একজন লেখেন, ‘হতে পারে আপনার গায়ের রঙ।’ উত্তরে শিবরামকৃষ্ণান লেখেন, ‘একদম। আপনি ঠিক বলেছেন। বর্ণবৈষম্য।’
নিজের অবসরের জন্য কেবল বর্ণবৈষম্য নয়, সম্প্রচার ব্যবস্থার অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন শিবরামকৃষ্ণান, ‘আমার অবসর খুব বড় কিছু নয়। কিন্তু এর মাধ্যমে টিভি প্রোডাকশনের একটি গল্প সামনে আসবে। খুব শিগগিরই আপনারা বড় চিত্রটি দেখতে পাবেন।’
শিবরামকৃষ্ণান ছিলেন ১৯৮০-এর দশকের শুরুর দিকে ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল লেগ-স্পিনার। ১৯৮৩ থেকে ১৯৮৭ সালে তিনি ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে ম্যাচ খেলেন। টেস্টে ৩টি পাঁচ উইকেটসহ মোট ২৬টি উইকেট এবং ওয়ানডেতে নেন ১৫টি উইকেট। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি টেস্ট অভিষেক হয় তাঁর। ক্যারিয়ারের শুরুতেই এক ঘরোয়া ম্যাচে মাত্র ২ রানে ৭ উইকেট নিয়ে সবার নজর কাড়েন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচেই ১২ উইকেট নেনে। এটাই তাঁর সেরা পারফরম্যান্স। এ ছাড়া ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপজয়ী ভারত দলের সদস্য ছিলেন শিবরামকৃষ্ণান। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয় গুরুদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার পর থেকে যেন শনির দশা কাটছেই না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনবারের চ্যাম্পিয়নদের।
২ ঘণ্টা আগে
১০টি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের র্যাঙ্কিং করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লুসিএ)। এই তালিকায় সবার নিচে স্থান হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১০০ তে মাত্র ২২.৬ পয়েন্ট পেয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটি।
২ ঘণ্টা আগে
রাত পোহালেই ঈদ। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা।
৫ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ২৮ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। তবে আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
৬ ঘণ্টা আগে