চ্যাম্পিয়নস লিগ

ফুটবল বিশ্বকাপের ছন্দটা কিলিয়ান এমবাপ্পে ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। নতুন মৌসুমে এরই মধ্যে গড়ে একটি করে গোল করেছেন তিনি। যার সবশেষটা গতকাল করেছেন চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। তাতে করে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আরও একধাপ এগিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগেই এমবাপ্পের হাতে তুলে দেওয়া হয় গোল্ডেন বুট। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে জিতেছিলেন এই পুরস্কার। গোল্ডেন বুট পেয়ে মাত্র ১০ মিনিটেই লক্ষ্যভেদ করেন তিনি। ব্রাহিম দিয়াজের ব্যাক পাস থেকে স্লাইড করে ইন্টার মিলানের জালে বল জড়ান এমবাপ্পে। তাতে করে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের গোল হয়ে গেল ৭১। ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে পাঁচে এখন তিনি। সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউলও চ্যাম্পিয়নস লিগে করেছেন ৭১ গোল।
তিন বছর আগে ইউরোপ ছেড়ে চলে গেলেও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখনো সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে রোনালদো করেছেন ১৪০ গোল। দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা ২০২৩ সালে চলে যান আল নাসরে। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে থাকা লিওনেল মেসির গোল ১২৯। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসিও ২০২৩ সালে ইউরোপ ছেড়ে চলে যান ভিন্ন মুলুকে। যেখানে আজ থেকে ২০ বছর আগে স্প্যানিশ ফুটবলে মেসি-রোনালদোর দ্বৈরথ এখনো ভক্ত-সমর্থকদের হৃদয়ে আলাদা শিহরণ জোগায়। রোনালদো তখন খেলতেন রিয়াল মাদ্রিদে। মেসি ছিলেন বার্সেলোনায়।
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত তিন ফুটবলার গোলের সেঞ্চুরি করেছেন। তিনে থাকা রবার্ট লেভানডফস্কি ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে করেছেন ১০৬ গোল। মেসি-রোনালদো-লেভার পরেই অবস্থান করছেন করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে বেনজেমা করেন ৯০ গোল। এমবাপ্পের আগে যে চার ফুটবলার আছেন, তাঁরা কেউই এখন আর ইউরোপে নেই। মেসি দুই দশক বার্সায় খেলার পর ২০২১ সালে চলে যান প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। তবে দুই বছর সেখানের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠায় ২০২৩ সালে ইন্টার মায়ামিতে পাড়ি জমান আর্জেন্টাইন তারকা।
মেসি-রোনালদোর মতো ২০২৩ সালে বেনজেমাও ইউরোপীয় ফুটবল ছেড়ে পাড়ি জমান অন্য মুলুকে। বেনজেমা ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত খেলেন সৌদি আরবের আল ইত্তিহাদে। এ বছর তিনি পাড়ি জমান আরেক সৌদি ক্লাব আল হিলালে। আর কদিন আগেই বার্সেলোনা ছেড়ে লেভানডফস্কি চলে যান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ারে। যে রাউলের সঙ্গে যৌথভাবে পাঁচে এমবাপ্পে, সেই রাউল ২০১৫ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন।
রোনালদো এ বছরই ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তাঁর তো ইউরোপীয় ফুটবলে ফেরার সম্ভাবনা নেই। তাঁর মতো ক্যারিয়ার সায়াহ্নে এসে পড়া মেসিরও ইউরোপে ফেরা একরকম অসম্ভব। কদিন আগেই মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এদিকে কিলিয়ান এমবাপ্পের বয়স মাত্র ২৭। যদি ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেও মোটেই অবাক হওয়ার থাকবে না।
এমবাপ্পের পাঁচে ওঠার রাতে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। ২৩ মিনিটে রিয়াল পায় দ্বিতীয় গোল। ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজের ভুলে ব্যাকপাসে গোল করেন ফেদেরিকো ভালভার্দে। ৭৭ মিনিটে কার্লোস আগুস্তো গোল করে শুধু ইন্টারের হারের ব্যবধানই কমাতে পেরেছেন। আর রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া সাত সেভ করেছেন। লস ব্লাঙ্কোসদের লক্ষ্য বরাবর নেওয়া আট শটের কেবল একটিকেই গোলে পরিণত করতে পেরেছিল ইন্টার।

পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২২ মিনিট আগে
২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। আজ রাতে পিএসজি খেলতে নামবে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে। পিএসজি-ব্রাতিস্লাভা ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন১। চ্যাম্পিয়নস লিগে রাতে পৃথক পৃথক ম্যাচে মাঠে নামবে
১ ঘণ্টা আগে
দুবাইয়ে গত রাতে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের সমীকরণ ছিল একেবারেই সহজ। যে জিতবে, তারাই সেমিতে খেলবে ভারতের বিপক্ষে। ৪৪ রানের সহজ জয়ে বাংলাদেশ উঠে গেল সেমিতে। একই ভেন্যুতে আগামীকাল নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সেমিতে খেলবে ভারতের বিপক্ষে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রবাসী ফুটবলারের ভিডিও বা পরিচয় সামনে এলেই তাঁকে নিয়ে শুরু হয় আলোচনা। কেউ খেলেছেন ইউরোপের কোনো একাডেমিতে, কেউ কোনো বিদেশি ক্লাবের বয়সভিত্তিক দলে; এসব তথ্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশ জাতীয় দলে তাঁকে দেখার দাবি ওঠে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এই হাইপ এখন বেশ
২ ঘণ্টা আগে