
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সে দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে তাঁকে ফেরাতে চান আনচেলত্তি। কিন্তু চোট সেটা হতে দেয় কি না সেটাই এখন বড় প্রশ্ন। প্রস্তুতি ম্যাচের জন্য প্রাথমিক দলে জায়গা পেলেও চূড়ান্ত দলে নেইমারের থাকা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।
ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আগামী ১৬ মার্চ চূড়ান্ত দল দেবেন আনচেলত্তি। তার আগে নেইমারের শারীরিক অবস্থা সামনে থেকে পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন তিনি। ব্রাজিলিয়ান সিরিএতে আগামীকাল ভোরে মিরাসলের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। নেইমারের খেলা দেখতে রিও ডি জেনিরো থেকে সাও পাওলো যাওয়ার কথা ছিল আনচেলত্তির। তবে সেটা আর হচ্ছে না।
ও গ্লোবো জানিয়েছে, মাংসপেশির চোটের কারণে মিরাসলের বিপক্ষে ম্যাচে খেলবেন না নেইমার। চোটের বিষয়টি জানানোর পর তাঁকে বিশ্রাম দিয়েছে সান্তোস। এমন পরিস্থিতিতে নেইমারকে চূড়ান্ত দলে রাখবেন না আনচেলত্তি–এমনটাই দাবি করছে একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।
প্রতিবেদনে ও গ্লোবো আরও জানিয়েছে, চূড়ান্ত দল দেওয়ার আগে নেইমারকে ফিট দেখতে চেয়েছিলেন আনচেলত্তি। যেহেতু মিরাসলের বিপক্ষে মাঠে নামছেন না, এর মানে হলো এখনো ফিট হয়ে ওঠতে পারেননি নেইমার। চূড়ান্ত দল ঘোষণার আগের দিন সিরিএতে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলতে নামবেন এক সময় বার্সেলোনা, পিএসজির হয়ে খেলা এই ফুটবলার। সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না আনচেলত্তি।
আগামী ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১ এপ্রিল তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বিশ্বকাপের আগে এই ম্যাচ দুটি প্রীতি ম্যাচই খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপর মে মাসে বিশ্বকাপের জন্য দল দেবে ব্রাজিল। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে।

নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং তৃতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপ জেতায় বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে সূর্যকুমার যাদবের দল। তাদের ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২২ মিনিট আগে
সঞ্জু স্যামসনের বন্দনায় ভারতের ভক্তরা। দলটির তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর এই উইকেটরক্ষক ব্যাটার। বিশ্বকাপে যাঁর ব্যাটে কচুকাটা হয়েছে প্রতিপক্ষের বোলাররা, প্রথমভাগের ম্যাচগুলোতে সেই স্যামসনের জায়গা হয়েছিল ডাগআউটে। মাঝপথে তাঁকে ফেরানো হয়। বিশ্বকাপ জয়ের পর সেই গল্পই জানালেন ভা
১ ঘণ্টা আগে
ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১৫ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১৫ ঘণ্টা আগে