
নিউজিল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং তৃতীয়বারের মতো এই সংস্করণের বিশ্বকাপ জেতায় বিশাল অঙ্কের পুরস্কার পাচ্ছে সূর্যকুমার যাদবের দল। তাদের ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আজ সকালে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল দেশটির ক্রিকেটের শীর্ষ সংস্থা। এ বার সেই অঙ্কটা ৬ কোটি বেড়ে গেল।
ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের কাছে পাত্তা পায়নি নিউজিল্যান্ড। আয়োজকেদের করা ২৫৫ রানের জবাবে তাদের ইনিংস থামে ১৫৯ রানে। ৯৬ রানের জয়ের পর উৎসবে মেতেছে গোটা ভারত। ক্রিকেটাররাও নিজেদের মতো করে শিরোপা জয় উপভোগ করছেন। পুরস্কার ঘোষণা করে যেন ভারতীয় দলের আনন্দ দ্বিগুণ করে দিল বিসিসিআই।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে সংস্থাটি।
চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকেও মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে ভারতীয় দল। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৬৪ কোটি টাকার ওপরে প্রাইজমানি রেখেছিল আইসিসি। এর মধ্যে ৩০ লাখ মার্কিন ডলার পেয়েছে সূর্যকুমারের দল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা।
একপেশে ফাইনাল হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে ১৬ লাখ ডলার। টাকার অঙ্কে হিসেব করলে যা দাঁড়ায় প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। উল্লেখ সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের আসরের চেয়ে ২০ শতাংশ বেশি প্রাইজমানি রেখেছিল আইসিসি।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৩ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৯ ঘণ্টা আগে