
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সেই দলে রাখা হয়েছে নেইমারকে। এর মাধ্যমে লম্বা সময় পর ব্রাজিল দলে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড।
চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে তাঁকে ফেরাতে চান আনচেলত্তি। কিন্তু চোট সেটা হতে দেয় কি না, তা এখন বড় প্রশ্ন। প্রস্তুতি ম্যাচের জন্য প্রাথমিক দলে জায়গা পেলেও চূড়ান্ত দলে নেইমারের থাকা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে।
ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ চূড়ান্ত দল দেবেন আনচেলত্তি। তার আগে নেইমারের শারীরিক অবস্থা সামনে থেকে পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন তিনি। ব্রাজিলিয়ান সিরিএতে আগামীকাল ভোরে মিরাসলের বিপক্ষে মাঠে নামবে সান্তোস। নেইমারের খেলা দেখতে রিও ডি জেনিরো থেকে সাও পাওলো যাওয়ার কথা ছিল আনচেলত্তির। তবে সেটা আর হচ্ছে না।
ও গ্লোবো জানিয়েছে, মাংসপেশির চোটের কারণে মিরাসলের বিপক্ষে ম্যাচে খেলবেন না নেইমার। চোটের বিষয়টি জানানোর পর তাঁকে বিশ্রাম দিয়েছে সান্তোস। এমন পরিস্থিতিতে নেইমারকে চূড়ান্ত দলে রাখবেন না আনচেলত্তি, এমনটি দাবি করছে একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।
প্রতিবেদনে ও গ্লোবো আরও জানিয়েছে, চূড়ান্ত দল দেওয়ার আগে নেইমারকে ফিট দেখতে চেয়েছিলেন আনচেলত্তি। যেহেতু মিরাসলের বিপক্ষে মাঠে নামছেন না, এর মানে হলো এখনো ফিট হয়ে উঠতে পারেননি নেইমার। চূড়ান্ত দল ঘোষণার আগের দিন সিরিএতে করিন্থিয়ান্সের বিপক্ষে খেলতে নামবেন একসময় বার্সেলোনা, পিএসজির হয়ে খেলা এই ফুটবলার। সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না আনচেলত্তি।
২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১ এপ্রিল তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বিশ্বকাপের আগে এই দুটি প্রীতি ম্যাচই খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এরপর মে মাসে বিশ্বকাপের জন্য দল দেবে ব্রাজিল। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, তা নিয়ে জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে। বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে আজ জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে নতুন কোচের নাম।
১ ঘণ্টা আগে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমের শুরুটা ভালো হলো না আবাহনী লিমিটেডের। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যতিক্রম আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিএর তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ম
৩ ঘণ্টা আগে
ক্রিকেটারদের প্রেমিকা সংস্কৃতি নিয়ে বেশ বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সংস্কৃতি বন্ধ করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের মাঝপথে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে