
আজ আবার আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। তাঁদের ম্যাচ বয়কটের হুমকি শেষ পর্যন্ত সত্যি হয় কি না, এমন সংশয় দেখা দেয় বিকেলেও।
প্রতিপক্ষ রংপুর রাইডার্স যেখানে নিয়ম মেনে খেলা শুরুর দুই ঘণ্টা আগে চলে এসেছে, সেখানে দুর্বার রাজশাহীর দেখা নেই! বিকেল ৫টার দিকে, রংপুর মাঠে আসার প্রায় ১ ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করে রাজশাহী দল। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে মাঠে উপস্থিত বিদেশিদের মধ্যে শুধু কোচ এজাজ আহমেদকেই দেখা গেল। প্রধান কোচ এজাজ আহমেদ এলেও বাকি বিদেশি কোচিং স্টাফরা আসেননি।
হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকালে দেখা যায় রাজশাহীর ক্রিকেটারদের ব্যাগপত্তর পড়ে আছে সিঁড়িতে। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন। বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা আঁটার লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
সকালে রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’ আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাঁদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
আরও পড়ুন:

ব্রাজিলের ক্যাম্পেওনাতো মিনেইরো ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্রুজেইরো। কিন্তু তাদের এই জয় ঢাকা পড়েছে মাঠের ভয়াবহ মারামারিতে। ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা সংঘর্ষে জড়ালে রেফারি মোট ২৩ জনকে লাল কার্ড দেখান।
১০ ঘণ্টা আগে
চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।
১১ ঘণ্টা আগে
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
১২ ঘণ্টা আগে
গ্যারি কারস্টেনকে নিজেদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে দাসুন শানাকা, পাথুম নিশাঙ্কাদের দায়িত্ব বুঝে নেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। আজ এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে