
হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকাল সকাল দেখা গেল ক্রিকেটারদের ব্যাগপত্তর। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন।
বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।
মালিকপক্ষ একাধিকবার পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ঘন ঘন নতুন তারিখ ঘোষণা করলেও দৃশ্যমান অগ্রগতি খুব একটা দেখা যায়নি। রাজশাহী দলীয় সূত্রে জানায়, পারিশ্রমিক বিষয়ে দ্রুত সমাধান না হলে ম্যাচ খেলতে না নামার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। তাঁরা জানিয়েছেন, পারিশ্রমিকের বাকি অংশ এবং ১২ দিনের দৈনিক ভাতা (ডিএ) না দেওয়া পর্যন্ত মাঠে নামবেন না। আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহীর ম্যাচ। এই পরিস্থিতিতে ম্যাচটির পাশেই প্রশ্নবোধক চিহ্ন বসে যাচ্ছে!
বিপিএলের চট্টগ্রাম-পর্বের শুরুতেই দলের ক্রিকেটারদের অনুশীলন বয়কটের ঘটনা ছড়িয়ে পড়লে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনার পর ২৫% পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই পারিশ্রমিকের একটা অংশ চেকের মাধ্যমে দেওয়ার পর চেক ব্যাংকে বাউন্স করে। এতে ক্রিকেটারদের ক্ষোভ আরও বেড়ে যায়।
রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’

আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।
রাজশাহী দলের এক স্থানীয় ক্রিকেটারও তাঁর হতাশা প্রকাশ করে বলেন, ‘এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছি। পরিবার বলছে, আর খেলার দরকার নেই, চলে এস। এখন আমি শুধু অপেক্ষা করছি বিপিএল শেষ হওয়ার। এমন দলে খেলে মানসম্মান নিয়ে টানাটানি! বকেয়া পাওয়া যায় না, ভালো খেলার উৎসাহ যেন হারিয়ে যায়।’
আজ মিরপুরে রাজশাহীর মুখোমুখি হওয়ার কথা রংপুর রাইডার্সের। সন্ধ্যায় ম্যাচের আগে কী সমাধান হয় সেটিই দেখার। না হলে নতুন কোনো অভাবিত ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না! কারণ, দলটির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সমস্যার সমাধান না হলে রাজশাহী মাঠেই নামবে না!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্বে নিগার সুলতানা জ্যোতির অধ্যায় শেষ হতে যাচ্ছে। এশিয়ান গেমসের পর ২০ ওভারের ক্রিকেটে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না এই উইকেটরক্ষক ব্যাটারকে। তবে ওয়ানডেতে দলের নেতৃত্ব ধরে রাখবেন তিনি।
৩২ মিনিট আগে
সরকারি সিদ্ধান্তে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ অংশ নেয়নি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গত মে মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণ অনুসন্ধানে। সেই তদন্ত কমিটি আজ সংবাদমাধ্যমের সামনে
২ ঘণ্টা আগে
সরকারের সিদ্ধান্তে ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে মে মাসে তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পেছনে নেইমারের বড় ভূমিকা ছিল বলে জানালেন ফিলিপ কুতিনিও। দীর্ঘ বিরতির পর ব্রাজিলিয়ান এই তারকা সান্তোসে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
২ ঘণ্টা আগে