
প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। শিরোপা নিশ্চিতের জন্য এতটুকুই যথেষ্ট। তবু না জিতলে কি আর আনন্দ পূর্ণতা পায়? রাজশাহী স্টারস তাই অপূর্ণ কিছুই রাখল না। বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। ১০ ম্যাচের ১০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মাঠে গড়ায় শেষ রাউন্ডের খেলা। ৫ ম্যাচের প্রথমটি বাদে বাকিগুলো নিয়মরক্ষার। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৭ মিনিটে সৌরভী আকন্দ প্রীতির পাস থেকে রাজশাহীকে এগিয়ে দেন আলপি আক্তার।
৫৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার রিপা। ৮৭ মিনিটে শাহেদা আক্তার রিপার বাড়ানো ক্রস আলপির মাথা ছুঁয়ে আশ্রয় নেয় ঋতুপর্ণার কাছে। বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নিতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।
মেয়েদের লিগে এবারই প্রথম অংশ নিয়েছে রাজশাহী। আর পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে প্রথমবারই পেল শিরোপার স্বাদ।

১২ ফেব্রুয়ারি, ২০২৬—ইতালির কাছে দিনটি স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতোই। জয়সূচক রান করার পর অ্যান্থনি মস্কার বাঁধভাঙা উল্লাস, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দর্শকদের অভিনন্দনের জবাবে ক্রিকেটারদের হাততালি। বিশ্বকাপের মতো মঞ্চে প্রথম জয়ের আনন্দ তো এমনই হয়। তাও যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ! ফুটবলের এই দেশে ক্রিকেট
১৮ মিনিট আগে
ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রেন্ডন টেলর ‘অমাবশ্যার চাঁদ’। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ১২ বছর পর ফিরেছিলেন তিনি। তবে বিশ্বকাপে কেবল খেলতে পারলেন একটা ম্যাচই। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রেন্ডন টেলর।
১ ঘণ্টা আগে
নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের কাছে ঘটনাবহুল দিনই ছিল গতকাল। এই লাইন দেখে অনেকে অবাক হতেই পারেন। তৎক্ষণাৎ ক্রিকবাজ, ক্রিকইনফো ঘাঁটাঘাঁটি করে যখন দেখবেন ভারত সহজেই নামিবিয়াকে হারিয়েছে, তখন অনেকে চিন্তা করবেন এই ভেবে যে কীভাবে ইরাসমাসের কাছে দিনটা মনে রাখার মতো হয়। তবে একেবারে স্মৃতির পাতা থেকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টিতে প্রথম দেখাতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। কেপটাউনে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচের পর মাত্র দুবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া। সেই দুটিতে অবশ্য হেরেছে জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগে