ইহুদি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী হিসেবে বিশ্ববিখ্যাত। তবে একপর্যায়ে রাজনীতির ময়দানেও পা রাখার সুযোগ এসেছিল তাঁর। মূলত ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব পেয়েছিলেন আইনস্টাইন। তবে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
১৯৪৮ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শেষ হওয়ার পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইসরায়েল। স্বাধীনতার পর প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন চেম ওয়েজমান। পেশাগত দিক থেকে একজন বায়োকেমিস্ট ছিলেন তিনি। বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকা এবং ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে অবস্থানের কারণে আইনস্টাইনকে বেশ শ্রদ্ধা করতেন ওয়েজমান।
১৯৫২ সালের ৯ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট থাকাকালীন মৃত্যুবরণ করেন চেইম ওয়েজমান। এর সপ্তাহখানেক পর ১৭ নভেম্বর ইসরায়েলের দূতাবাস থেকে আইনস্টাইনের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে আইনস্টাইনকে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেওয়া হয়।
ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন এই প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন আইনস্টাইন। তখন তাঁর বয়স ৭৩ বছর। আনুষ্ঠানিক প্রত্যাখ্যানপত্রে তিনি লেখেন, ‘যথাযথভাবে মানুষের সঙ্গে মেলামেশার স্বাভাবিক প্রবণতা ও অভিজ্ঞতার অভাব রয়েছে আমার, তা ছাড়া বৃদ্ধও হয়ে যাচ্ছি আমি।’
উল্লেখ্য, ইসরায়েলের একজন প্রেসিডেন্ট বেশির ভাগ ক্ষেত্রেই শুধু আনুষ্ঠানিক দায়িত্ব পালন করে থাকেন। ১৯৬৮ সালে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক আইনস্টাইনের ছবিযুক্ত পাঁচ ইসরায়েলি পাউন্ডের একটি নোট বাজারে ছাড়ে।

পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাবে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক দৃশ্য। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে দিনের আলো কয়েক মুহূর্তের জন্য মিলিয়ে যাবে, আকাশে ফুটে উঠবে সূর্যের আবছা করোনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরু পথটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের এক
১ দিন আগে
প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কম্পিউটারের কোড দিয়ে সম্পূর্ণ নতুন প্রাণ বা কৃত্রিম জীব তৈরির পথে এক বিশাল ধাপ এগোলেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইতিহাসে প্রথমবারের মতো একটি অণুজীবের পূর্ণাঙ্গ জিনোম (ডিএনএ নকশা) তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
৬ দিন আগে
ওপেনএআইয়ের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এক ডজনেরও বেশি নতুন ব্যাকটেরিয়া-আক্রমণকারী ভাইরাস উদ্ভাবন করেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই মডেলকে প্রকৃতিতে থাকা ডিএনএর গঠনগত ধরন শনাক্ত করতে প্রশিক্ষিত করার পর সেই ধরনগুলো পুনর্লিখনের মাধ্যমে আগে কখনো দেখা যায়নি...
৬ দিন আগে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর দূরবীক্ষণযন্ত্র ব্যবহার করে বিজ্ঞানীরা সূর্যের পৃষ্ঠের এমন কিছু ছবি ধারণ করেছেন, যা এর আগে এতটা সূক্ষ্ম ও নজিরবিহীন বিস্তারিতভাবে দেখা সম্ভব হয়নি। নতুন এসব ছবি ও ভিডিওতে সূর্যের পৃষ্ঠে এমন কিছু ‘ঘূর্ণাবর্তের’ দৃশ্য দেখা গেছে, যা আগে পর্যবেক্ষণ করা সম্ভব ছিল না।
৮ দিন আগে