
মৌলভীবাজার-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ চা-শিল্প রক্ষার প্রশ্নে বলেছেন, ‘বাংলাদেশে ২০০টির বেশি চা-বাগান আছে, কিন্তু শিল্পটি এমন সংকটে পড়েছে যে মেডিকেলের ভাষায় একে এখন সিসিইউতে বলা যায়। এবার সমাধান না হলে আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে।’
আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তাঁর অভিযোগ, সার, কীটনাশকসহ উৎপাদন উপকরণের দাম ৩০০-৫০০ শতাংশ পর্যন্ত বেড়েছে, কিন্তু চায়ের দর গত ১০ বছরে বাড়েনি।
নাসির উদ্দিন বলেন, চা-শ্রমিকের মজুরি বাড়ানোর দাবিও আছে, কিন্তু তার সমাধান হবে উৎপাদিত চায়ের ন্যায্য দর নিশ্চিত করলে। নিলামে চায়ের দর বর্তমানে প্রায় ২৫০ টাকা থেকে ৪০০ টাকায় উন্নীত করা গেলে শিল্প ও শ্রমিক দুটিই টিকে থাকবে। এই শিল্প যদি ধ্বংস হয়ে যায়, লক্ষ লক্ষ শ্রমিক অসহায় হয়ে যাবেন।

চলতি বছরই দলের জাতীয় কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে...
৭ ঘণ্টা আগে
বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশিদের হত্যা করছে এবং এটিকে ‘অবৈধ অনুপ্রবেশ’ হিসেবে চালিয়ে দিচ্ছে। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০০০ বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে। ভারতের এই আচরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ভারত সরকার কোনো আন্তর্জাতিক তোয়াক্কা না করেই বাংলাদেশের ওপর আগ্রাসন চালাচ্ছে বলে...
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নবাগত নেতা-কর্মীদের যাচাই-বাছাই, মূল্যায়ন করে যোগদান সম্পন্ন করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে দলটি। আজ রোববার দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
২ দিন আগে
স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
২ দিন আগে