জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
আজ সোমবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তালিকা প্রকাশ করেন।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়া ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর নয়জন ও এনসিপির দুজন এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে রয়েছেন।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসের কারণে দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার সূচি পরিবর্তন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শিলং কিংবা লন্ডনে বসে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবি যদি সত্যিই করা হয়, তবে তার প্রমাণ হিসেবে গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।
৪ ঘণ্টা আগে