
রাজাকারের সন্তানেরাসহ দেশের সবারই সমান অধিকার পাওয়া উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের সন্তানেরা বাংলাদেশে চাকরি পাবে না। আমি তাঁর সঙ্গে একমত না। আমরা যে দেশকে সৃষ্টি করেছি, সেই দেশের সন্তানেরা সমঅধিকার পাবে।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাজাকারের বিচার হবে, তবে বঙ্গবন্ধু যে রাজাকারদের মাফ করে দিয়েছিলেন তারা মাফের মধ্যে থাকবে। তাঁদের সামান্যতম উত্ত্যক্ত করা যাবে না। তারা যদি আমাদের হত্যাও করে, তবুও না।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়’ (১৯৭২-৭৫, চার খণ্ড) বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বঙ্গবীর এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না তেমনি আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত্যাশা করি না। কিন্তু তাঁরা যখন ভুল করেন, অন্যায় করেন তাঁদের দ্বারা যখন কোনো ভুল সংঘটিত হয় তখন আমি আহত হই। তখন আমি ব্যথিত হই।’
বঙ্গবীর আক্ষেপ করে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে বড় করতে পারি নাই। আমরা তাঁর অযোগ্য সন্তানেরা তাঁকে নষ্ট করেছি। ধীরে ধীরে বঙ্গবন্ধু নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি এতটা নিষ্ক্রিয় কখনই ছিলেন না। আমাদের উচিত ছিল তাঁকে রাজনৈতিক গণ্ডির বাইরে এনে জাতীয় গণ্ডির মধ্যে রেখে জাতীয় ভাবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা ছিলেন, তাঁকে আরও প্রতিষ্ঠিত করা উচিত ছিল। কিন্তু আমরা তা পারি নাই।’
অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
১৫ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
১৬ ঘণ্টা আগে
সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, ‘শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরে গড়ে ওঠা একজন শক্তিশালী ছাত্রনেতা। নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তিনি নেতৃত্বে এসেছিলেন।’
১৮ ঘণ্টা আগে
চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
১ দিন আগে