
বিএনপিতে যত রাজাকার, পাকিস্তানপন্থী আছে, জামায়াতে ইসলামীতে তার ১০ ভাগের এক ভাগও নাই বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ। গতকাল শুক্রবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালীতে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

আখতারুজ্জামান বলেন, রাজাকারেরা মুক্তিযুদ্ধকালে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট পাহারা দিত। রাজাকার, আলবদর ও আলশামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন এবং তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গেছে। বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ শীর্ষক নাটক মঞ্চায়ন নিয়ে তীব্র উত্তেজনা ছড়ালো লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। নাটকে রাজাকারের চরিত্রে অভিনেতাদের পাঞ্জাবি ও টুপি পরিধান এবং নারী নির্যাতনের দৃশ্য প্রদর্শিত হওয়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা বাধা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের প্রতীকী ঘৃণাস্তম্ভ অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিবিরের নেতারা বাধা দিয়েছে এবং জগন্নাথ হলে একটি প্রতিকৃত স্থাপন করা হয়েছিল আত্মস্বীকৃত রাজাকারদের। এই প্রতিকৃতি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ উদ্যোগ মুছে দিয়েছে।