
সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল সমাবেশে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী–এমপিদের দেখা গিয়েছিল। এবার প্রকাশ্যে দেখা গেল সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীকে। তাঁকে লন্ডনে প্রকাশ্যে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানেও তাঁকে যোগ দিতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করতে দেখা যায় তাঁকে।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে যান। ইতিমধ্যে তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে লন্ডনে দেখা গেছে। সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে বলে গুঞ্জন ছিল।

জানা যায়, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইস্ট লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্মিসভার আয়োজন করে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইস্ট লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তিনি। তাঁকে কালো জ্যাকেট ও কালো ক্যাপ পরিহিত অবস্থায় দেখা গেছে।
ওই কর্মী সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ছাড়াও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান যোগ দিয়েছিলেন বলে জানা যায়।

খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর–২ (বিরল ও বোচাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। এই আসনে টানা চারবার সংসদ সদস্য ছিলেন তিনি।
এর আগে লন্ডনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও সাবেক সচিব কবির বিন আনোয়ারকে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে দেখা গিয়েছিল। গত ৯ ডিসেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে ওই সমাবেশের একটি অডিও পোস্ট করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরোধিতা করার জন্য বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের টাকা জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে তা সংসদের কার্যবিবরণীতে থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সংসদ সদস্য নজিবুর রহমান...
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, এটিকে বাণিজ্য চুক্তি বলা যায় না। এটি মূলত মার্কিন প্রশাসনের একটি হুকুমনামা...
২০ ঘণ্টা আগে
‘তারা বলে, ভারতের ডিকশনারিতে পুশ ইন বলে কিছু নেই। তবে তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক অনেক লোক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনগণ প্রতিরোধব্যবস্থা গড়ে না তুললে ভারত এত দিনে তাদের দেশের অনেক নাগরিককে এ দেশে পুশ ইন করত। ইতিমধ্যে কিছু জায়গায় পুশ ইন হয়েছে...
১ দিন আগে