
ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের টাকা জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে তা সংসদের কার্যবিবরণীতে থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সংসদ সদস্য নজিবুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার ইসলামী ব্যাংকের চলমান সংকট নিয়ে সংসদে আলোচনা হয়। আলোচনায় ব্যাংকটির আরডিএস প্রকল্পের টাকা একটি দলকে (জামায়াতে ইসলামীকে) দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিষয়টি উল্লেখ করে নজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামীকে দুই দফায় মোট ২২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে তথ্য উপস্থাপন করেছেন, তা অসত্য। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এর অডিট রিপোর্ট প্রতি বছর জমা দেওয়া হয়। আমি সেই অডিট রিপোর্ট দেখেছি এবং প্রয়োজন হলে মাননীয় স্পিকার আপনার কাছে জমা দেব।’
তিনি আরও বলেন, ‘অডিট রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে আরডিএস প্রকল্পে মোট ৬ হাজার ৭১২ কোটি টাকা ব্যয় হয়েছে এবং ২০২৫ সালে ব্যয় হয়েছে ৬ হাজার ৭৮৯ কোটি টাকা। ১১ হাজার ও ১১ হাজার—মোট ২২ হাজার কোটি টাকার তথ্য তিনি কোথা থেকে পেলেন, আমি জানি না। তথ্যটি অসত্য। এটি সংসদের রেকর্ডে থাকা অবাঞ্ছনীয়।’
নজিবুর রহমান দলিল-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়ার অনুরোধ জানান।
জবাবে স্পিকার বলেন, ‘পয়েন্ট অব অর্ডার চলমান বা তাৎক্ষণিক কোনো বিষয়ের ওপর উত্থাপন করতে হয়। আলোচিত বিষয়টি আগের দিনের হওয়ায় তা পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না।’
তিনি বলেন, ‘মাননীয় সদস্য, পয়েন্ট অব অর্ডার বর্তমান বা চলমান বিষয়ের ওপর উত্থাপন করতে হয়। বিষয়টি গতকালই অতিক্রান্ত হয়ে গেছে। আজ আর এটি বৈধ নয়। তবুও যদি আপনি প্রয়োজন মনে করেন, তবে নোটিশ দিতে পারেন।’ এরপর স্পিকার দিনের কার্যসূচিতে ফিরে যান।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক বিবেচনা নিয়ে এসে কাউকে এগিয়ে দেন আর কাউকে ফেলে রাখেন, তাহলে তো সেই ব্যক্তি বাংলাদেশের মানুষের ক্ষতি করছেন, মানবতার ওপর আঘাত করছেন। এটাই ১৭ বছর ধরে হয়েছে...
৭ ঘণ্টা আগে
আসন্ন স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ বন্ধে প্রস্তাব দিয়েছে দলটি। ইসির জ্যেষ্ঠ সচিবকে দেওয়া এক চিঠিতে কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয়...
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকারি দল বলেছিল, অধিকাংশ জনগণ যদি “হ্যাঁ”-এর পক্ষে রায় দেয়, তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাঁরা বলেছিলেন, গণভোটে “হ্যাঁ” বলুন। কিন্তু যখন তাঁরা (সরকার) ক্ষমতায় চলে গেলেন, তখন তাঁরা “হ্যাঁ” ভুলে গেলে
১১ ঘণ্টা আগে
টক শোতে অনেকে ইনিয়ে-বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন? খালেদা জিয়া তো পালাননি। হাসিনা যে কী নিষ্ঠুর হতে পারে, তা কারাগারে নেতাদের ওপর হাত তোলা না দেখলে বোঝা যাবে না। ফ্যাসিস্ট দলকে ফিরিয়ে আনা যায় না। হিটলারের দল ফিরে আসতে পারেনি...
১ দিন আগে