
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের দিন, অর্থাৎ ৫ আগস্টকে বিশেষ জাতীয় দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার লন্ডন থেকে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইয়িদ, মাহফুজুর রহমান মুগ্ধ, কলেজছাত্র ওয়াসিম আকরাম, মাদ্রাসা ছাত্র আবদুল্লাহ আল মামুন, স্কুলছাত্র রিফাত হোসেন, ৬০ বছর বয়সী একজন মা মায়া ইসলাম, ৬ বছর বয়সী শিশু রিয়া গোপ, কিশোরী ছাত্রী নাঈমা সুলতানা, কুমিল্লার আইনজীবী আবুল কালাম, চুয়াডাঙ্গার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন, নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ, বরগুনার ওষুধ কোম্পানির সেলস ম্যান আল আমিনের মতো বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ শহীদ হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘অসংখ্য মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পাবনার গাড়িচালক আরাফাত হোসেন, মিরপুরে গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মুস্তাকিম, দোকান কর্মচারী আতিকুল, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তামিমের মতো অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে। শত শত মানুষ চোখ হারিয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন।’
বিএনপির এই নেতা বলেন, ‘অসংখ্য প্রাণের বিনিময়ে ৫ আগস্ট অর্জিত স্বাধীনতায় গণতন্ত্রকামী মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনাপতন আন্দোলনে যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছে কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারে অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে, সেই সব বীর সন্তানদের ঘরে স্বাধীনতার স্বাদের ছোঁয়া লাগেনি।’
তারেক রহমান বলেন, ‘গণ-অভ্যুত্থানে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ। তবে গণ-অভ্যুত্থানে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা দেওয়া হলে, রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন। এ ধরনের উদ্যোগ গণ-অভ্যুত্থানের চেতনা আরও শাণিত করবে বলেও আমার বিশ্বাস।’
এ সময় তারেক রহমান বলেন, ‘প্রতিবছর ৫ আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনের একটি বিশেষ দিবস হিসেবে সাড়ম্বরে পালনের বিষয়টিও বিবেচনা করা দরকার।’

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের রাজনীতিতে নিজেদের পালে জোর হাওয়া পায় জামায়াতে ইসলামী। সেটা আরও বেগবান হয় জাতীয় নির্বাচনে দলটির অভূতপূর্ব সাফল্যে। কিন্তু সংসদে ও মাঠের রাজনীতিতে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন দলটির সংসদ সদস্য ও নেতারা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বর্তমান সংকট কয়েকটা জায়গায়। একটা হলো, ধর্ম থাকলে ক্ষমতা থাকে না, ক্ষমতা থাকলে ধর্ম থাকে না। ধর্মভিত্তিক দলগুলো হয়ে যাচ্ছে ক্ষমতার পাগল। ক্ষমতাভিত্তিক যে দলগুলো রয়েছে, সেগুলো হয়ে যাচ্ছে ইন্ডিয়ার পাগল...
১৩ ঘণ্টা আগে
২০০২ সালের ২৩ জুলাই ছাত্রদলের হল দখলের প্রতিবাদ করায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রদলের সমন্বিত হামলার শিকার হন শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা। গভীর রাতে হলে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অনেককে আটক করা হয়...
১৩ ঘণ্টা আগে
গণভোট অবৈধ হলে নির্বাচনও অবৈধ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার রাজধানীর মিরপুরে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে