
পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ওয়্যারিবিতে বিএনপি ভিক্টোরিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) ওয়্যারিবির মাসোনিক হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম।
সভাপতিত্ব করেন বিএনপি ভিক্টোরিয়ার আহ্বায়ক আরিফ খান এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আশিক মালেক বিপুল। দোয়া পরিচালনা করেন বিএনপি ভিক্টোরিয়ার যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ শরীফ মাহমুদ।
উপস্থিত ছিলেন বিএনপি ভিক্টোরিয়া শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ শিহান, যুগ্ম আহ্বায়ক তেলাল খান, মোহাম্মদ ওমর ফারুক, মো. আল আমিন মাছুম, দেওয়ান মামুন, সদস্য মোহাম্মদ বদিউজ্জামান শিপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমত উল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে ভিক্টোরিয়ার বিভিন্ন এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
৪ মিনিট আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১১ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
১৩ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের...
১৪ ঘণ্টা আগে