Ajker Patrika

দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রার সূচি পরিবর্তন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দক্ষিণাঞ্চলে এনসিপির পদযাত্রার সূচি পরিবর্তন

কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসের কারণে দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার সূচি পরিবর্তন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, উখিয়া থেকে শুরু হয়ে কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরের পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করেছে দলটি।

এতে আরও বলা হয়, আগামী ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা কর্মসূচি শুরু হবে। আর স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এ মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে। একই সঙ্গে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দলটির নেতারা।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

উল্লেখ্য, কক্সবাজারে টানা ভারী বর্ষণের কারণে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা বলে জানা গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত