
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শিলং কিংবা লন্ডনে বসে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দাবি যদি সত্যিই করা হয়, তবে তার প্রমাণ হিসেবে গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির গাজীপুর জেলা আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষের মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করা যায়নি। কালীগঞ্জের অনেক এলাকায় এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নেই এবং প্রতিদিন দীর্ঘ সময় লোডশেডিংয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, যখন একজন সংসদ সদস্য প্রকাশ্যে দাবি করেন যে—স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকার পথ দিয়েই মাদকের চালান যাতায়াত করে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ একজন মন্ত্রী কীভাবে সারা দেশের মাদক নির্মূলে সফল হবেন।
এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অধিকারের বাংলাদেশ প্রত্যাশা করেছিল। সেই লক্ষ্যেই ঐকমত্য কমিশনের মাধ্যমে বিভিন্ন সংস্কার প্রস্তাব প্রণয়ন এবং গণভোটের উদ্যোগ নেওয়া হয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিয়ে তাঁদের মতামত জানালেও সেই রায় বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা আমিনুল এহসানসহ এনসিপি ও এর সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার পরে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়।
২৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩০ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসের কারণে দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার সূচি পরিবর্তন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
৩৪ মিনিট আগে
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস আয়োজনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে দলের সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত চলছে। দেশবাসীকে এই চক্রান্ত রুখে দিতে
৩ ঘণ্টা আগে