
ঈদে ঘরমুখী মানুষের সহায়তা করতে চট্টগ্রাম নগরের শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) থেকে আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল প্রান্ত পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বিকেলে টানেল চত্বরে ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক। এতে অর্থায়ন করেছেন উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জুবাইরুল আলম মানিক বলেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে—এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের সফল নেতৃত্ব থেকে গড়ে ওঠা সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। ঈদে সাধারণ মানুষ যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হন এবং সড়কে বাড়তি ভাড়ার নৈরাজ্য চলে। ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে আমাদের এই সেবাটি বহুগুণে বাড়িয়ে দেবে—এমনটাই আশা করছি।’
এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন, ‘ঈদের আগের দিন থেকে চালু হওয়া ফ্রি বাস সার্ভিসটি ঈদের পরদিনও চলবে। ঈদের আনন্দ যাতে নিরাপদ যাত্রা ও হয়রানিমুক্ত হয় সকলের সে প্রত্যাশা এনসিপির।’
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির সংগঠক আহম্মদ নুর, আনোয়ারা উপজেলা যুবশক্তির সংগঠক জিএম রিয়াজ, কাজী মুহাম্মদ তানভীর, সংগঠক মোহাম্মদ আরিফ, দক্ষিণ জেলা এনসিপির সংগঠক সাজ্জাদ, ইউসুফ, কামাল, রাসেল প্রমুখ।

জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য আত্মদান করেনি; তারা বৈষম্য দূরীকরণ, রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামোর পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো তথা অংশীদারত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা ব্যক্ত করেছে
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৪ ও ১৫ জুলাইকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক কর্মসূচি না থাকা দুঃখজনক।
৪ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির আয়োজিত ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভা বিদ্যুৎ-বিভ্রাটে নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
৭ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক সংগঠনের নয়; এটি ছিল দেশের আপামর জনগণের আন্দোলন। ফ্যাসিবাদবিরোধী এই ঐক্য ধরে রেখে শহীদদের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী আচরণ করতে না পারে, সে জন্য গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলা হবে...
৭ ঘণ্টা আগে