
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম প্রাথমিক ফলাফলে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। অর্থাৎ কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি পেয়েছেন নাহিদ ইসলাম।
আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফল ঘোষণা করেন।
শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোট পড়ার হার ৪৫ শতাংশ।
ঢাকা-১১ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ ১ হাজার ৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার ফুটবল প্রতীকে ৭৯৪ ভোট পেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং জোটসঙ্গীদের অনেকেই জয় পেয়েছেন।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী জয় পেয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছয় প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
১ ঘণ্টা আগে
দিনভর শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করায় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ১১ দলীয় জোট। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে পোস্টে এমনটি বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে