
দিনভর শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করায় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ১১ দলীয় জোট। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে পোস্টে এমনটি বলা হয়েছে।
ফেসবুক পোস্টে দেখা গেছে, নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জোটটি। তাদের দাবি, বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হয়েছেন। এছাড়া বেসরকারি ফলাফল ঘোষণায় বারবার অসঙ্গতি ও তথ্য বিকৃতির অভিযোগ তোলা হয়েছে। ভোটের হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব বিষয় ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে বলে মনে করছে জোটটি।
এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ১১ দলীয় জোট বলেছে, তাদের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিরোধী মত দমন করার পুরোনো অবস্থা আবারও দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’
১৮ ঘণ্টা আগে
তীব্র গ্যাস-সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব আসায় বাসন-পাতিল হাতে রাজধানীতে পেট্রোবাংলা অভিমুখে ‘প্রতীকী মার্চ’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ‘রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে’
১৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে। রাজধানীর মহাখালীতে আজ শনিবার ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের দাবি মেনে না চললে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
১ দিন আগে