
রাজধানীর বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে আজ রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওয়াং গুফেং, জাং হাইবিন ও বাংলাদেশি নাগরিক মো. দেলোয়ার।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬টি আইফোন, ৫৭টি বিভিন্ন ব্রান্ডের স্যামসাং মোবাইল, মোবাইল ফোনের মাদারবোর্ড ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইফোন ও স্যামসাং মোবাইলসহ দুই চীনা ও এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘এ ছাড়াও তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইলের মাদারবোর্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলের মধ্যে ৬টি আইফোন, ৫৭টি বিভিন্ন ব্রান্ডের স্যামসাং মোবাইল রয়েছে।’
এক প্রশ্নের জবাবে ওসি খালিদ মুনসুর বলেন, ‘ধারণা করা হচ্ছে মোবাইল ফোনগুলো চোরাইভাবে আমদানি করা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন কৃষক নিহতের ঘটনায় গ্রামজুড়ে লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। গ্রামের লোকজন লুটপাটের হাত থেকে গরু-ছাগল রক্ষায় আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক জুলাই যোদ্ধাদের অপমান করায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করতে গিয়ে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জেলা পরিষদ প্রশাসকের লোকজন ও জুলাই যোদ্ধাদের মধ্যে হাতাহাতি শুরু হলে শান্ত করতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চার কর্মচারী আহত হন।
২ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাসংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কারণে আটকা পড়েছে যাত্রীবাহী তিনটি লঞ্চ। আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার পরপরই হঠাৎ ঝড়ের কারণে লঞ্চগুলো আটকা পড়ে। ঝড়ে তিনটি লঞ্চ আটকা পড়ার বিষয়ে নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলার (মেঘনাসংলগ্ন) মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির
২ ঘণ্টা আগে
শিক্ষার্থীরা অভিযোগ করছেন, দশম শ্রেণির নাঈম রেজা নামের একজন শিক্ষার্থী গত ১৬ এপ্রিল ক্লাসে ডিস্টার্ব করলে দয়াল স্যার তাকে শাসন করেন। এ ঘটনার জেরে স্যারকে বাসায় ডেকে নিয়ে লাঞ্ছিত করেন ওই বিচারপতি ও তাঁর স্ত্রী। স্যারকে ছাত্রের পা ধরে মাফ চাওয়ানো হয়েছে...
২ ঘণ্টা আগে