
চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক জুলাই যোদ্ধাদের অপমান করায় ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করতে গিয়ে হাতাহাতি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জেলা পরিষদ প্রশাসকের লোকজন ও জুলাই যোদ্ধাদের মধ্যে হাতাহাতি শুরু হলে শান্ত করতে গিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের চার কর্মচারী আহত হন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ভয়েস অব জুলাই’ নামের একটি সংগঠন স্মারকলিপি দিতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়।
আহত ব্যক্তিরা হলেন জেলা প্রশাসক কার্যালয়ের ড্রাইভার মো. মিলন, নেজারত শাখার অফিস সহায়ক নকিব রহমান, এনডিসির ড্রাইভার নাজিম হোসেন ও মালি সাদ্দাম হোসেন। আহত ব্যক্তিরা চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ভয়েস অব জুলাই নামে সংগঠনের চাঁদপুর প্রতিনিধি মো. আলাউদ্দিন বলেন, ‘জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম জুলাই যোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। তার প্রতিকারের জন্য জেলা প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি।’
স্মারকলিপি জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
জুলাই যোদ্ধা মোহাম্মদ আনোয়ার বলেন, ‘জেলা পরিষদ প্রশাসক আমাদের অপমান করায় আজকে আমাদের মানববন্ধন করার কথা ছিল। কিন্তু আমরা মানববন্ধন না করে স্মারকলিপি দিতে গেলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়।’
আনোয়ার আরও বলেন, ‘জেলা পরিষদের প্রশাসকের ব্যক্তিগত সহকারী পলাশ আমাদের কাছ থেকে স্মারকলিপির রিসিভ কপি নিয়ে যায়।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। বক্তব্যের জন্য তাঁকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমানের বক্তব্যের জন্য কয়েকবার ফোন দেওয়া হয়; কিন্তু তিনি রিসিভ করেননি।

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৬ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৭ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৭ ঘণ্টা আগে