
পঞ্চগড়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চলমান আন্দোলন ভিন্ন দিকে নিতেই সরকার এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টা করছে। যেখানেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। সাধারণ মানুষের ওপরও গুলি চালাতে কুণ্ঠাবোধ করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পঞ্চগড়ে বিনা উসকানিতে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে। সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও নিরীহ মানুষের ওপর পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, তা সরকারের নিষ্ঠুরতার আরেকটি বহিঃপ্রকাশ।’
মির্জা ফখরুল বলেন, ‘মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় যে গণতান্ত্রিক আন্দোলন চলছে, সেই আন্দোলনে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। সরকার বুঝে গেছে, তাদের সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাই নানা নাটক সাজিয়ে জনগণের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার কূটকৌশল চালাচ্ছে। স্বাধীনতা-উত্তর আওয়ামী সরকার হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশে-বিদেশে ফায়দা লুটেছিল। এই ভোটারবিহীন সরকারও একই কায়দায় ধর্মীয় বিভেদ সৃষ্টি করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার নানা ধরনের অপকৌশল চালাচ্ছে। জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসিত মিথ্যাচার, পঞ্চগড়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা, গ্রেপ্তার, নিপীড়ন, নেত্রকোনায় সাবেক এমপির বাড়িতে পুলিশি হামলা, সাবেক এমপি হারুন অর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে অশ্রাব্য মিথ্যাচারের ঘটনা—সব একই সূত্রে গাঁথা।’
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের বার্তা পরিষ্কার। নানা কারসাজি করে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়া যাবে না। বাধাবিপত্তি, হামলা-মামলা উপেক্ষা করে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে জনগণ রাস্তায় নেমে এসেছে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না।’

গণ-অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা ছিল যে অংশীদাররা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। এখন দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ হয়েছে। এই সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে...
১৯ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য অলি উল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে তাঁর ভোট প্রদানের প্রায় দেড় ঘণ্টা পর তাঁর দল বলেছে, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় নির্বাচনে ভোট দেবেন না তাঁরা...
১ ঘণ্টা আগে
আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরে।
৫ ঘণ্টা আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
২১ ঘণ্টা আগে