
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের পর চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছেছে। আজ বুধবার রাত ১০টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁরা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে তাঁদের স্বাগত জানিয়েছেন।
এর আগে চীনের চিকিৎসক দল ঢাকা বিমানবন্দরে পৌঁছালে সেখানে সাবেক সচিব আব্দুল খালেক ও ঢাকাস্থ চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন স্বাগত জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার পূর্বনির্ধারিত শেষ দিনে আজ রোববার রাত পর্যন্ত জমা পড়েছে ৯ শতাধিক ফরম। নির্ধারিত ওই সময়ের বাইরে আজ সোমবারও মনোনয়ন ফরম জমা নেওয়া হবে বলে জানা গেছে...
১ ঘণ্টা আগে
পরিদর্শনকালে তাঁরা জানতে পারেন, ঘটনার পরও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ভুক্তভোগী পরিবার এখনো ভীত-সন্ত্রস্ত অবস্থায় রয়েছে, যার ফলে তারা মামলা করতে সাহস পাচ্ছে না—যা আইনের শাসনের জন্য গভীর উদ্বেগজনক।
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি পুরোনো আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় একদলীয় শাসন চাপিয়ে দিতে চাইছে এবং সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে। আজ রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায়
৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। তারা এখন সেই পুরোনো আওয়ামী ফ্যাসিস্ট বাকশালি কায়দায় একদলীয় শাসন জনগণের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। আজ রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ
৮ ঘণ্টা আগে