
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) এলাকায় বিএনপি আয়োজিত সংবর্ধনা সমাবেশে যোগ দেন। সংবর্ধনা শেষে সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যান। সেদিন প্রায় দেড় ঘণ্টা তিনি মায়ের পাশে ছিলেন। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে।

সব অপরাধের পেছনে সরকারদলীয় নেতা-কর্মী ও মন্ত্রীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ওপরের স্তর থেকে সংকেত পাওয়ার কারণেই সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দল
১৭ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামের ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
১৯ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
১৯ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
২০ ঘণ্টা আগে