
সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়নে সংবিধান সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। এর ব্যত্যয় ঘটলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আমরা হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই।’
আজ শনিবার রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারের উদ্দেশে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতা মানুষকে ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে আরও বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ রাতে নির্বাচন করে। সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। শুধু রক্ষাই নয়, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণের আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন।’
জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি আজকে সরকারের মেয়াদে দুই মাস পূর্তি হওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না।’
জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেন এ টি এম আজহার। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ক্ষমতায় কীভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন। জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না।’
সরকারের দুই মাস হতে না হতেই আবার চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি দাবি করেন, চাঁদাবাজিতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। সরকারি দল থেকে মব সৃষ্টি করার অভিযোগও করেন তিনি।
সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রকারান্তরে জনগণকে উসকিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। এই কালচার বন্ধ করুন। এই কালচার বন্ধ না করলে জনগণও কিন্তু সেই কাজে অভ্যস্ত হলে দেশে কোনো শান্তি আসবে না, আপনারাও শান্তিতে থাকতে পারবেন না।’

সরকারের বিরোধিতার অভিযোগে এ এম হাসান নাসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি তাঁর অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে।
২৮ মিনিট আগে
রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিচ্ছেন
২ ঘণ্টা আগে
বিগত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ জন নতুন সংগঠক হিসেবে যোগ দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটিতে নাম আসার পর ক্ষোভ জানিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। এনসিপির নারী সংগঠনটিতে তাঁকে পদায়ন করার বিষয়ে তিনি অবগত নন বলেও ইঙ্গিত দিয়েছেন।
৪ ঘণ্টা আগে