বিগত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের জাতীয় সাংগঠনিক কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ জন নতুন সংগঠক হিসেবে যোগ দিয়েছেন।
আজ শনিবার অল্টারনেটিভস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্যে গঠন করা হয়েছে অল্টারনেটিভস।
২৩ জন নতুন সংগঠক যোগ দেওয়ার কথা উল্লেখ করে প্ল্যাটফর্মটি বলেছে, ধাপে ধাপে এই কমিটি আরও বাড়াবে। দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে শিগগির একটি রাজনৈতিক রুপরেখা প্রকাশ করবে সংগঠনটি।
অল্টারনেটিভস জানিয়েছে, নির্বাচন-পরবর্তী দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামাজিক-অর্থনৈতিক-নাগরিক নিরাপত্তার অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। রাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলনের কর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা। কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন।
নতুন ২৩ সংগঠক হলেন আবিদ উল্লাহ কামাল, আব্দুর রহমান আকাশ, ফাত্তাহ সিয়াম, মাহমুদুল হাসান, মুহাম্মদ মুহিউদ্দিন জিলানী, মোহাম্মদ রাজীব হাসান ইন্দু, মোস্তফা মনন, মো. আবদুল ওয়াহাব সাকীন, মো. মুজিবুর রহমান, মো. মুশফিকুল ইসলাম, মো. সারওয়ারুল হক রবিন, রাকিবুল হাসান অনিন্দ্য, রাশিদুন নবী, রিয়াদ বিন মাহবুব, শহীদুল ইসলাম রূপক, সত্যঞ্জীব মুখার্জী, সঞ্জয় দাশ, সাজ্জাদুল হক, সৈয়দ আরেফিন বায়েজিদ, তানজিম আহমেদ, তাইমুম হাসান শুভ, নূর কবির রাশিক ও পরিমল চন্দ্র ওঁরাও।
গত ৬ মার্চ অল্টারনেটিভস-এর ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ন্যায় ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আশা রাখি...
৭ ঘণ্টা আগে
‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে আলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, দেশের সর্বজনীন ঐক্যের ও সর
১২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১৩ ঘণ্টা আগে