
ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ হয়। পরে বেলা সোয়া ৩টার দিকে গুলশানের বাসভবনে ফিরে যান বিএনপি চেয়ারপারসন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।
সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুই আলোচিত মামলা—জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত মামলা থেকে আজ মুক্তি পেয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার বাকি দুই আসামির সাজাও বাতিল করা হয়েছে।
এ ছাড়া আজ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহেরের আদালত দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দেন।
আরও খবর পড়ুন:

চব্বিশের ৫ আগস্টের পর বিএনপি সারা দেশে যে তাণ্ডব, দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু করেছিল, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগে
দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলছে, তারা ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও একই ধরনের কথা বলছে। এসবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।
১৬ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলোচনা ও গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। কোনো জিনিসের যদি দাম বৃদ্ধি করতে হয়, সেটা গণশুনানির মাধ্যমে করতে হবে...
২১ ঘণ্টা আগে
‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক...
১ দিন আগে