সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তাঁর জামিনের বিষয়ে ভারতের দেওয়া বিবৃতির কড়া জবাব দিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দেওয়া বিবৃতির কড়া জবাব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি সরকারের নজর কেড়েছে। চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে বাংলাদেশ সরকার মনে করে, ভারতের দেওয়া বিবৃতিটি ভিত্তিহীন ও ভুল ধারণার ওপর দেওয়া, যা দুই দেশের বন্ধুত্ব ও প্রতিবেশীসুলভ বোঝাপড়ার পরিপন্থী।
চিন্ময় দাসের ইস্যুটিকে একটি বিচারাধীন বিষয় হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকার বিচারালয়ের কাজে হস্তক্ষেপ করে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীরভাবে উদ্বিগ্ন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে দুপুরে দেওয়া ভারতের ওই বিবৃতিতে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আরজি জানানো হয়।

গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
৪৪ মিনিট আগে
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি
১ ঘণ্টা আগে
অবৈধভাবে গরু ও মানুষের সীমান্ত পারাপার ঠেকাতে অভ্যস্ত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের এখন চোখ-কান খোলা রাখতে হচ্ছে ইলিশের চোরাচালান ঠেকাতেও। উৎসবের মৌসুম সামনে রেখে পদ্মার ইলিশ ভারতে এবং গুজরাটের ইলিশ বাংলাদেশে পাচার বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সহায়তা চেয়েছে বর্ডার গার্ড...
২ ঘণ্টা আগে
সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবে, এমন নিশ্চয়তা নেই। যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
২ ঘণ্টা আগে