
চট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
নাছিয়াঘোনা এলাকায় তিন বছর আগে স্থাপিত ফাঁড়িটির দখল নিয়ে গত ২১ নভেম্বর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তা দেখে ওই দিনই পুলিশ এটি মুক্ত করতে অভিযান চালায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ ও অভিযান) মো. রইছ উদ্দিন বলেন, ‘একটি সংবাদমাধ্যমে এসংক্রান্ত খবর প্রকাশের পরপরই আমরা সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে সন্ত্রাসীদের দখল থেকে পুলিশ ফাঁড়ি পুনরুদ্ধার করতে সক্ষম হই। ফাঁড়ির কার্যক্রম পুনরায় শুরুর জন্য জনবল নিয়োগ থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা করার প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা চলমান রয়েছে। অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু হবে। তবে নুরু নামের যে সন্ত্রাসী ফাঁড়িটি দখল করে রেখেছিলেন তাঁকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকালে ঘুন্টিবাজার এলাকায় ট্রাকের চাপায় ইজিবাইকের তিন আরোহী নিহত ও কয়েকজন আহত হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
৪ মিনিট আগে
গতকাল রোববার রাত ১১টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম আব্দুল্লাহ মিথুন (২৮)। তিনি ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে।
৭ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে অপহরণ করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক দল কাজ করছে।
১৩ মিনিট আগে
শেরপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ভাগলগর এলাকায় নদের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে