
৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল নতুন করে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।
আজ বুধবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
এর আগে ১৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল পুনরায় প্রকাশের সিদ্ধান্তের কথা জানায় পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।
গত ২৬ এপ্রিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তীর্ণদের লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরীক্ষার পূর্ণ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
শাওলিনের বেড়ে ওঠা গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে। বাবা সৈয়দ মোহাম্মদ আলী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দুই ভাই-বোনের মধ্যে তিনি বড়। শাওলিনের স্কুল এবং কলেজজীবন কেটেছে গাইবান্ধায়।
৯ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টস, ফ্যাক্টরি কমপ্লেক্স বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবে
১ দিন আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘সহকারী পরিচালক (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ)’ (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
১ দিন আগে