
আসন্ন নির্বাচনে কারচুপির আশঙ্কার কথা জানিয়ে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেছি। লুঙ্গি পরে, খালি পায়ে এই দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি। আমরা এরশাদকে প্রতিহত করেছি। এবারও প্রতিহত করা হবে।’
রাজধানীর উত্তর শাহজাহানপুরে আজ রোববার নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের জনগণ সব ষড়যন্ত্রের ইতিহাস জানে এবং সময় এলে তার জবাব দিতেও জানে। ঢাকা শহরে কিংবা সারা দেশে বিএনপিকে একটি আসনও দেওয়া হবে না—এমন বক্তব্য সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী। ঢাকা শহরে বা বাংলাদেশে আমাদের সিট দেওয়ার মালিক কোনো দল বা গোষ্ঠী নয়। সিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা ও জনগণ।’
এ সময় এলাকার সমস্যার কথা তুলে ধরে মির্জা আব্বাস জানান, ১৭ বছরে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস এলাকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। তাঁর প্রধান অগ্রাধিকার হবে এই তিনটি সমস্যা থেকে এলাকাকে মুক্ত করা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে বিভিন্ন অপপ্রচার হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন মানুষকে ঘায়েল করতে নানা ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এসব বক্তব্য ও তথাকথিত ডকুমেন্টের কোনো সত্যতা নেই।
নির্বাচনী প্রচারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলামসহ আরও অনেকে অংশ নেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা সরকারের গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সরকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি...
১ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।
৪ ঘণ্টা আগে
যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি...
১৮ ঘণ্টা আগে