ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোটকে সামনে রেখে দেশের ২৪ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নির্বাচনী পদযাত্রা’ শুরু হচ্ছে। আজ রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের নেতা-কর্মীরা চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন।
আগামীকাল সোমবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পদযাত্রা করে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইবেন তাঁরা। দলের প্রধান নাহিদ ইসলাম এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছে এনসিপি। সোমবার বিকেল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পদযাত্রা শেষে তাঁরা লক্ষীপুর হয়ে রাতে হাতিয়া পৌঁছাবেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা।
আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি চলার কথা রয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা ২০ টির বেশি জেলা ঘুরে গণভোটের ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার চালাবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রচারণাতেও অংশ নেবেন।
নির্বাচনী পদযাত্রার মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম জানান, এটি সারা দেশে চলবে এবং ঢাকায় একটি মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে। গণভোট ‘কী’, ‘কেন’ এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজন—তা জনগণের কাছে তুলে ধরাই এ কর্মসূচির উদ্দেশ্য। সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব-এই তিন বিষয়কে কেন্দ্র করে কর্মসূচি পরিচালিত হবে।

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। আমরা এমন একটি দিন চাই, যেদিন নিরাপত্তা নিয়ে আমাদের আলাদাভাবে ভাবতে হবে না। আশঙ্কামুক্ত পরিবেশে বাংলাদেশের সব ধর্মের মানুষ তাঁদের ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। রাজনৈতিক দল
২ ঘণ্টা আগে
রাজনৈতিক অঙ্গনকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিরোধী দলের লংমার্চের উদ্দেশ্য কী? সরকারি দল তাদের কোনো রকম গ্রেপ্তার-নিপীড়ন করেনি, যা হাসিনার আমলে করা হতো।’
৫ ঘণ্টা আগে
ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৬ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
১ দিন আগে