
৩৫ ভোটকেন্দ্রের ফলাফল আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন বলেন, ‘এখনো ৩৫ কেন্দ্রের ফলাফল বাকি। রেজাল্ট আটকিয়ে রাখা হয়েছে।’
এর আগে রাত ৮টার দিকে ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন, ছয়টি কেন্দ্রে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
শাহিন আহমেদ বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তাঁর লোকজন।
শাহীন আহমেদ খান আরও বলেন, ‘মাহবুব আলী ইনস্টিটিউট, মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে আমরা ফলের কাগজও হাতে পেয়েছি। এখন এসব কেন্দ্রের ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করছেন মির্জা আব্বাস। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছেন না। জিম্মি করে রেখেছেন। আর পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হয়েছে। কিন্তু এর ফল প্রকাশ করতে বাধা দিচ্ছে বিএনপির লোকজন।’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার খ্রিষ্টান কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন বন্ধের কারণ হিসেবে বিদ্যুৎ-সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না— জাতীয় সংসদে প্রশ্ন তোলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে...
৫ ঘণ্টা আগে
বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
৫ ঘণ্টা আগে
জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
৯ ঘণ্টা আগে