
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হয়েছেন মামুনুল হক এবং মহাসচিব হয়েছেন জালালুদ্দীন আহমদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আজ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে মামুনুল হক এই পদে নির্বাচিত হন।
খেলাফত মজলিস সূত্র জানিয়েছে, দলের কেন্দ্রীয় মজলিসে শুরার প্রায় ২০০ সদস্য অধিবেশনে যোগ দেন। অধিবেশনে আমির ও মহাসচিব ছাড়াও দলের অভিভাবক পরিষদ গঠন করা হয়।
খেলাফত মজলিসের বিদায়ী আমির ইসমাঈল নূরপুরীকে চেয়ারম্যান করে অভিভাবক পরিষদ পুনর্গঠন করা হয়েছে। মামুনুল হক এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ছিলেন। তিনি দলের পঞ্চম আমির হলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের নবনিযুক্ত আমিরকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে শায়খুল হাদিস পরিষদ। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের শুরার সদস্যরা একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আমিরের নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে এবং তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে পরিষদ আশা করে।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
২০ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
২ দিন আগে