
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-সহ ১১ দলীয় জোট ত্যাগ করেছে খেলাফত মজলিস। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত করতে আজ রুদ্ধদ্বার বৈঠক করেন দলগুলোর শীর্ষ নেতারা।মামুনুল হক বলেন, ‘১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হয়েছেন মামুনুল হক এবং মহাসচিব হয়েছেন জালালুদ্দীন আহমদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আজ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে মামুনুল হককে এই পদে নির্বাচিত হন।

সংখ্যালঘু নির্যাতনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাতের বেলা সংখ্যালঘুদের ওপর কালনাগিনী হয়ে ছোবল মারে, আর দিনের বেলা ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে।’