এ যুগের মানুষের কল্পনাশক্তি কি ক্ল্যাসিক সাহিত্যকেও হার মানাবে? শেক্সপিয়ার, রবীন্দ্রনাথেরা কি ভেসে যাবেন কালের স্রোতে? প্রতিদিন পত্রিকার পাতা ওলটালে এমন সব খবরের দেখা পাওয়া যায়, যা অবিশ্বাস্য। বরিশালের মুলাদীতে এক স্ত্রী তাঁর স্বামীকে নিয়ে যা করেছেন, তার ব্যাখ্যা কি পাওয়া যাবে? হ্যাঁ, তিনি স্বামীকে হত্যা করেছেন গত শুক্রবার। কুপিয়েছেন, হাতুড়িপেটা করেছেন একদা বিয়ে করা স্বামীকে। এরপর নির্বিকারভাবে অভিনয় করে গেছেন। পাড়ার লোকজনকে অবলীলায় বলেছেন, একদল অজ্ঞাতপরিচয় লোক তাঁর স্বামীর হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে ট্রলারে করে নিয়ে গেছে। স্বামী অপহরণের গল্পটা তিনি শুরুতে মোটামুটি ‘গিলিয়েছিলেন’ গ্রামবাসীকে। বাদ সেধেছিল তাঁর পরম্পরাহীন কথাবার্তা।
নিখোঁজ হারুন হাওলাদারের সন্ধান করতে শুরু করেছিল গ্রামবাসী। হারুন হালদারের ছেলে জাফর হাওলাদারকে খবর দিলে তিনি ঢাকা থেকে চলে আসেন মুলাদীতে, থানায় গিয়ে অপহরণ মামলা করেন। বাবার হত্যাকারী মা—এ রকম কথা দুঃস্বপ্নেও হয়তো ভাবেননি জাফর হাওলাদার। ভয় থেকেই হয়তোবা হারুন হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম নিজ বাড়ির রান্নাঘরের পাশে মাটি খুঁড়ে স্বামীর লাশ লুকিয়ে রেখেছিলেন। গভীর রাতে তিনি নিজ ঘরের মেঝে কাদামাটি দিয়ে লেপে দেন। পরদিন পাড়ার লোকজন মাটি লেপার ঘটনা দেখে অবাক হন। যাঁর স্বামী অপহৃত, তিনি দিব্যি ঘরের মেঝে লেপছেন, এটা কার চোখে অবিশ্বাস্য ঠেকবে না? তারপর যা হওয়ার তা-ই হয়। রান্নাঘরের পাশে নতুন মাটি এবং সেখানে একটি আঙুল বেরিয়ে থাকতে দেখে পুলিশ ডাকা হয়। পুলিশ এসে হারুন হাওলাদারের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিনা বেগম নিজেই স্বামীকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন। তাঁর পরকীয়ার জেরেই এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। হারুন হাওলাদারের ছেলে যে মামলাটি করেছিলেন, সেটাই এখন হত্যা মামলায় পরিণত হবে। জাফর হাওলাদারের আর কী থাকল—বাবা ও মা, দুজনকেই এক অর্থে হারালেন তিনি।
পরকীয়ার জেরে সম্পর্ক ভাঙছে, দুর্বুদ্ধি এসে শুভবুদ্ধিকে নস্যাৎ করে দিচ্ছে।
অপরাধ কোনো লিঙ্গ বা বয়স ভেবে হচ্ছে না। যেকোনো বয়সে যেকোনো লিঙ্গের মানুষ খুনি হয়ে যাচ্ছে। সমাজের যে বন্ধন একসময় গোটা গ্রামকে, মহল্লাকে অভয় দিত, পাড়ার সমস্যা পাড়ার মানুষেরা মিলেই সমাধান করে ফেলত, সে অবস্থা আর নেই। মানুষ খুব দ্রুত একে অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর পেছনে যন্ত্রনির্ভর জীবন, পরিবারে সুশিক্ষার অভাব, শিক্ষালয়ে মানবতাহীন যান্ত্রিক পরিবেশে পাঠ গ্রহণ অনেকাংশে দায়ী। সমাজজীবন যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আরও অনেক রকম দুঃস্বপ্নের মুখোমুখি হতে হবে আমাদের। এখন প্রয়োজন, এ ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, তার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। একজন সন্তানকে যেন তাঁর আপনজনের হত্যাকারী হিসেবে আরেক আপনজনকে দেখতে না হয়, সেই সমাজের দেখা মিলবে কি?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়কে অনেকভাবে ব্যাখ্যা করা সম্ভব। প্রথমত, তৃণমূলের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে বিরাট অংশের মানুষের বিপুল ক্ষোভ তৈরি হয়েছিল। আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনাও মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল। তৃণমূল দলটি বেশ কয়েক বছর ধরে ‘আইপ্যাক’ নামের এক
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় সম্প্রতি যে ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে, তা হলো শিক্ষা ক্যাডারের ৩৫৫ জন কর্মকর্তার একযোগে প্রশাসন ক্যাডারে উপসচিব পদে পদোন্নতির জন্য আবেদন। সরকারি কলেজের শিক্ষক, শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রকল্প পর্যায়ে কর্মরত অনেক অভিজ্ঞ কর
১৯ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ১২ জন দালালকে আটক করার জন্য র্যাবকে সাধুবাদ জানাচ্ছি। অবশ্যই এটা একটা বলার মতো কাজ হয়েছে। দালালদের দোর্দণ্ডপ্রতাপে সরকারি হাসপাতালগুলোর যে নাজেহাল অবস্থা, সেটা কোনো নতুন খবর নয়। যাঁরাই সরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছেন, তাঁরাই জানেন কী ধরনের পরিবেশ।
১৯ ঘণ্টা আগে
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর ইতিমধ্যে চার মাসের বেশি সময় পেরিয়ে গেছে। সংসদের দ্বিতীয় অধিবেশনও প্রায় সমাপ্তির পথে। কিন্তু এরপরও খানিকটা হতাশা নিয়েই লক্ষ করতে হচ্ছে যে মন্ত্রণালয়সংক্রান্ত ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির অধিকাংশই এখন পর্যন্ত গঠিত হয়নি।
২ দিন আগে